T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৭২১

কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পানি
সমাধান
যে সকল সম্পদ বারংবার ব্যবহারের পরও একেবারে শেষ হয়ে যায় না, বরং পনরায় সম্পদের উৎস হিসেবে বিবেচিত হয় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ (Renewable resource) বলে। পৃথিবীতে নবায়নযোগ্য সম্পদের মধ্যে সৌরশক্তি, পানি শক্তি বা সম্পদ, বায়ুশক্তি বা সম্পদ অন্যতম। পানিচক্রের মাধ্যমে পানির নির্দিষ্ট পরিমাণ সর্বদা একই থাকে।
৭৭২২

আনারস কোন জাতীয় ফল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যৌগিক ফল
সমাধান
যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন - আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন - আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন - আম, জাম, মটর ইত্যাদি। রসালো ফলের ফলত্বক পুরু এবং রসালো থাকে। যেমন - কলা, আপেল, শসা ইত্যাদি।
৭৭২৩

পটাসিয়াম মৌলটির প্রতীক হল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
K
সমাধান
মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন - অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম ( Natrium, ল্যাটিন নাম) Na, পটাসিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
৭৭২৪

পেন্সিলের শিশে প্রধানত থাকে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্রাফাইট
সমাধান
গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
৭৭২৫

ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপদানটি লাভ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাইট্রোজেন
সমাধান
ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন উপাদান লাভ করে। নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়। এতে নাইট্রজেনের পরিমাণ ৪৬%।
৭৭২৬

কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজী পতিশব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Entomology
৭৭২৭

বিদ্যুৎ হচ্ছে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শক্তি
সমাধান
বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধা করে। বিদ্যুৎ ২(দুই) প্রকার। (i) স্থির বিদ্যুৎ (ii) চল বিদ্যুৎ ।
৭৭২৮

বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৌরশক্তি
সমাধান
সৌর শক্তি হল সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা। দুইভাবে রুপান্তরের এই কাজটি করা হয়ে থাকে - প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক (পিভি) বলা হয়। প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পরিসরে এর ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে বলা হয় ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার (সিএসপি)। সূত্র: উইকিপিডিয়া
৭৭২৯

কোন দুইটি তারিখে দিন রাত্রি সমান হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ
সমাধান
পৃথিবী তার নিজ কক্ষপথে চলতে চলতে ২৩ সেপ্টেম্বর তারিখে এমন এক অবস্থানে এসে পৌছায় যখন সূর্য পৃথিবীর উভয় মেরু হতে সমান দুরত্বে থাকে। ঐ দিন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কর্কট ও মকরক্রান্তি রেখায় ৬৬.৫ ডিগ্রী কোণে পতিত হয়। এজন্য ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ এ দুটি তারিখে পৃথিবীর দিন রাত্রি সমান হয়।
৭৭৩০

প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাসায়নিক শক্তি
সমাধান
প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এর ব্যবহার প্রধানত জ্বালানি হিসেবে। গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয় এবং তা থেকে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় বিদ্যুৎ।