৭৭৩১
ডিমের নরম খোসা শক্ত হয়?
উত্তর
বাতাসের সংস্পর্শে
সমাধান
ডিমের নরম খোসা শক্ত হওয়ার জন্য বাতাসের সংস্পর্শই প্রধানত দায়ী। ডিম মুরগি বা অন্য প্রাণীর পেটে নরম অবস্থাই থাকে। কিন্তু দেহের বাইরে বাতাসের সংস্পর্শ আসা মাত্রই নরম ডিমের উপরের অংশ শক্ত আস্তরণে পরিণত হয়, এক্ষেত্রে আলোর প্রয়োজন পড়ে না।
৭৭৩৫
মানুষের লালায় কোন এনজাইম থাকে?
উত্তর
টায়ালিন
সমাধান
লালা পানির মতো আঠালো ও বর্ণহীন তরল। আমরা খাবার মুখে নিয়ে দাঁত দিয়ে চিবুতে থাকি। জিব খাবারগুলোকে নেড়েচেড়ে দেখে। যেন এগুলো ভালো করে চিবানো যায়। মুখের মধ্যে ওই খাবারগুলো লালার সঙ্গে মিশ্রিত হয়। খাদ্যদ্রব্য হজমের জন্য এটি খুব প্রয়োজনীয়। এতে থাকে শতকরা ৯৮ ভাগ পানি ও ২ ভাগ এনজাইম বা জৈব রাসায়নিক পদার্থ। লালার এনজাইমকে বলে টায়ালিন।
৭৭৩৬
স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়-
উত্তর
নাইট্রিক এসিড
সমাধান
স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।
৭৭৩৭
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
উত্তর
25%
সমাধান
কার্বন ডাই অক্সাইড ২৫% এর বেশী হলে কোনো প্রাণী শ্বাসপ্রশ্বাস এর জন্য দরকারি অক্সিজেন পায় না কারণ অক্সিজেন এর মাত্রা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির সাথে সাথে কমে যাবে।
৭৭৩৮
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
উত্তর
আয়োডিন
সমাধান
খাদ্য ও খাবার পানিতে আয়োডিনের অভাব, সংক্রমণজনিত প্রদাহ, টিউমার, অথবা গলগ্রন্থির কম কার্যকারিতার কারণে গলগ্রন্থির (thyroid) অস্বাভাবিক বৃদ্ধি। ফুলে ওঠা গলগ্রন্থি গলার সামনে সহজদৃষ্ট হয়ে ওঠে। বেশির ভাগ গলগন্ড গলায় সীমাবদ্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলি বুকের উপর দিকে বা কদাচিৎ অন্তর্বক্ষীয়ও হতে পারে।
৭৭৩৯
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর
ফ্যাদোমিটার
সমাধান
যে যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হায় তাকে ফ্যাদোমিটার বলে। এটা খুবই সহজ পদ্ধতি কাজ করে। পানির গভীরতা মাপার যান্ত্রিক সরঞ্জাম ফ্যাদোমিটার । এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভশীল । ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনি সময়ের পার্থক্য থেকে গভীরতা নির্ণয় করা হয়।
৭৭৪০
কোন রোগটি মশার কামড়ে হয় না?
উত্তর
কলেরা
সমাধান
ক্ষুদ্র একটি প্রাণী মশা। যার কামড়ে বহন করে অনেক ক্ষতিকারক ও জীবননাশক জীবানু। মশার কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য চিকনগুনিয়া দেশে বেশ আলোচিত একটি মশাবাহিত ভাইরাসের নাম । কলেরা (ওলাউঠা) হল অন্ত্রের সংক্রমণ। দূষিত খাদ্য বা জল থেকে এই রোগটি হয়ে থাকে।