T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৭৪১

গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কার্বন ডাই-অক্সাইড
সমাধান
যে শারীরবৃত্তিয় জারণ - বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রানী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উত্পন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে, তাকে বা সেই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।
৭৭৪২

সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাবা
সমাধান
X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হয় আর Y ক্রোমোজোমের কারণে ডিম্ব নিষিক্ত হলে সন্তান ছেলে হয়। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী বাবা।
৭৭৪৩

টেলিফোন কে আবিষ্কার করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলেকজান্ডার গ্রাহাম বেল
সমাধান
ষ্টিফেন হকিন্স বর্তমানে বিশ্বের একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ। তিনি ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের প্রবক্তা ও ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ তার আলোচিত একটি গ্রন্থ। মার্কিন বিজ্ঞানী আলেকজেন্ডার গ্রাহাম বেল (১৮৪৭ - ১৯২২) ১৮৭৬ সালে টেলিফোন আবিস্কার করেন। আর মাদাম কুরি প্রথম নোবেলজয়ী একমাত্র নারী যিনি পদার্থ (১৯০৩) ও রসায়নে (১৯১১) নোবেল পুরস্কার লাভ করেন।
৭৭৪৪

যক্ষার টিকা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিসিজি
সমাধান
যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় বিসিজি (Bacillus Calmatte Guerin) টিকা। অন্যদিকে ডিপথেরিয়া, হুপিংকাশি ও টিটেনাস প্রতিষেধক হিসেবে ডিপিটি (DPT) টিকা দেয়া হয়। আর টিটি) Tetanus Toxoid) প্রতিষেধক টিকা দেয়া হয় মায়েদের গর্ভাবস্থায় শিশুওকে টিটেনাস রোগ থেকে রক্ষার জন্য।
৭৭৪৫

আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গলগণ্ড
সমাধান
মানবদেহে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মৌলগুলোর মধ্যে আয়োডিন অন্যতম। মানবদেহের বলয়ে থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন সঞ্চিত থাকে। এ গ্রন্থির থাইরক্সিন নামক হরমোনের ৬৫% আয়োডিন। দেহের বিভিন্ন কোষে এবং রক্তেও কিছু পরিমাণে আয়োডিন থাকে। সামুদ্রিক মাছ, কডলিভার তেল, সমুদ্র উপকূলে চরানো গরুর দুধ ও মাংস, বাঁধাকপি প্রভৃতি আয়োডিনের প্রধান উৎস। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এই রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে আকারে বড় হয়ে যায়। চর্মরোগ হয় বিভিন্ন রোগ - জীবাণু ও ফাংগাস - এর সংক্রমণে।
৭৭৪৬

মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪টি
সমাধান
মানুষের হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুইটি অংশকে ডান ও বাম অলিন্দ এবং নিচের দিকের দুইটি অংশকে ডান ও বাম নিলয় বলা হয়।
৭৭৪৭

মানুষের শরীরের কত জোড়া ক্রোমোজম থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৩জোড়া
সমাধান
প্রশ্নে ভুল আছে। তবে ‘হাড়’ – এর স্থলে ‘ক্রোমোজোম’ হলে সঠিক উত্তর হবে (গ)।
৭৭৪৮

ভিটামিন "এ" এর অভাবে নিচের কোন রোগটি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাতকানা
সমাধান
ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়
৭৭৪৯

খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২ঘন্টা
সমাধান
ডায়রিয়ার আক্রান্ত রোগীর দেহের পানিস্বল্পতা পূরণে খাবার স্যালাইন একটি প্রধান পথ্য। প্যাকেটের ওআরএস পানিতে মিশিয়ে ডায়রিয়া রোগীর জন্য খাবার স্যালাইন তৈরি করা হয়। ওআরএস প্যাকেট দিয়ে তৈরি স্যালাইন ১২ ঘন্টা পর্যন্ত ভালো থাকে। যদি ১২ ঘণ্টা পর স্যালাইন অবশিষ্ট থাকে তবে তা ফেলে দিতে হবে এবং পুনরায় নতুন স্যালাইন তৈরি করতে হবে।
৭৭৫০

লেবুতে কোন ভিটামিন বেশি থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সি
সমাধান
পানিতে দ্রবণীয় ভিটামিন ‘সি’ - এর স্বাদ হয় টক। এর অপর নাম এসকরবিক আসিড। টক ফল, বিশেষ করে লেবু জাতীয় খাদ্যে প্রচুর ভিটামিন ‘সি’ পাওয়া যায়। এদের মধ্যে বিভিন্ন প্রকার লেবু, আমড়া, পেয়ারা, আমলকি, কামরাঙা, আনারস প্রভৃতি প্রধান।