৭৭৫১
জোয়ার ভাটা হয় কোন গতির কারণে?
উত্তর
আহ্নিক গতি
সমাধান
পৃথীবির গতি মূলত দুই প্রকার। যথা - (১) আহ্নিক বা আবর্তন গতি এবং (৩) বার্ষিক বা পরিক্রমণ গতি। আহ্নিক গতির ফলেঃ পৃথিবীতে দিন - রাত সংঘটিত হয়, ভূ - পৃষ্ঠে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়, জোয়ার - ভাটার সৃষ্টি হয়, এছাড়া সময় গণনার সুবিধা হয়। অন্যদিকে বার্ষিক গতির ফলেঃ দিন - রাত্রির হ্রাস - বৃদ্ধি ঘটে, ঋতুর পরিবর্তনে ঘটে, এছাড়া তাপমাত্রার তারতম্য ঘটে।
৭৭৫২
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততমদেশ?
উত্তর
৮ম
সমাধান
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ (UNFPA) এর তথ্যমতে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম দেশ। এর জনসংখ্যা ১৫ কোটি ৮৫ লক্ষ।
৭৭৫৩
রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর
এ
সমাধান
ম্যাককলাম এবং ডেভিস (১৯১৩) ভিটামিন ‘এ’ আবিস্কার করেন। ভিটামিন ‘এ’ পানিতে অদ্রবণীয় কিন্তু চর্বিতে দ্রবণীয়। প্রাণিজ ও উদ্ভিজ্জ উভয় প্রকার উৎস থেকে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। চোখের অক্ষিপটে অবস্থিত দৃষ্টি সহায়ক দন্ড ও শঙ্কু (rod & cone) নামক গ্রাহক কোষের গুরুত্বপূর্ণ উপাদান ‘এ’ দ্বারা গঠিত। কাজেই এই ভিটামিনের অভাব হলে কম আলোতে দেখতে সমস্যা হয়। যাকে আমরা রাতকানা রোগ বলি।
৭৭৫৪
মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি রাজ্য রয়েছে?
উত্তর
50
সমাধান
যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র । উত্তর আমেরিকায় অবস্থিত পঞ্চাশটি রাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি আমেরিকা নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত; এই অঞ্চলের উত্তর ও দক্ষিণ সীমান্তে অবস্থিত যথাক্রমে কানাডা ও মেক্সিকো রাষ্ট্র। আলাস্কা রাজ্যটি অবস্থিত মহাদেশের উত্তর - পশ্চিমে; এই রাজ্যের পূর্ব সীমান্তে রয়েছে কানাডা ও পশ্চিমে বেরিং প্রণালী পেরিয়ে রয়েছে রাশিয়া। হাওয়াই রাজ্যটি মধ্য - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়াও ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পাঁচটি অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন।
৭৭৫৫
পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে?
উত্তর
মাকসুদুল আলম
সমাধান
ড. মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশী জিনতত্ত্ববিদ।
তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ঘোষণা দেন।
৭৭৫৬
What is the real colour of the sun?
উত্তর
Pure White
সমাধান
সূর্যের তাপমাত্রা প্রায় ছয় হাজার কেলভিনের মতো। এ তাপমাত্রায় নক্ষত্র গুলো সাধারণত হয়ে থাকে সাদা রঙ্গের। সেক্ষেত্রে সূর্যের আসল রং হলো সাদা। আর সব রঙ্গের সমষ্টি সাদা।
৭৭৫৭
পূর্ণাঙ্গ পুরুষের দেহে কতটি হাড় থাকে?
উত্তর
206
সমাধান
একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি কিন্তু পূর্ণ বয়স্ক নারী অথবা পুরুষের হাড় বা অস্হি সংখ্যা ২০৬ টি।
৭৭৫৮
মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তর
৯৮.৪ডিগ্রী ফাঃ
সমাধান
মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ডিগ্রী ফাঃ।
জার্মান চিকিত্সক কার্ল রিইনহোল্ড অগাস্ট উন্ডারলিখ ১৮৬৮ সালে হিসাব - টিসাব করে দেখিয়েছিলেন, সুস্থ অবস্থায় শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা হলো ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটারে লাল দাগে সেটাই দেখানো হয়।
সাধারণত শরীরের তাপমাত্রা ৯৭ থেকে ৯৯ ডিগ্রির মধ্যে থাকে। একটু ওঠানামা করে বটে, তবে তার কিছু কারণও থাকে। যেমন সকালের তুলনায় রাতে শরীরের তাপমাত্রার পার্থক্য হতে পারে।
৭৭৫৯
সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
উত্তর
হীরক
সমাধান
হীরক প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ।
হীরককে হীরক ব্যতীত অন্য কিছু দিয়ে কাটা যায় না।
হীরককে গলাতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত শক্ত।
৭৭৬০
Natural protein --এর কোড নাম ---
উত্তর
Protein-P 49
সমাধান
Natural protein - - এর কোড নাম - - - Protein - P 49।
আমিষ (প্রোটিন) জৈব বৃহৎ - অণুর প্রকারবিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ।
প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে এমাইনো এসিড পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ অনেক এমাইনো এসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু তৈরী করে।