T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৭৬১

শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
৭৭৬২

ডেঙ্গু জ্বরের বাহক মশা--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Aedes
সমাধান
Aedes - মশা ডেঙ্গু জ্বরের বাহক। Anopheles - মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী। Culex - মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহনকারী।
৭৭৬৩

মানবদেহে পানির পরিমাণ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
70%
সমাধান
মানবদেহে পানির পরিমাণ ৬০% - - ৭০%। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২ - ৩ লিটার পানির প্রয়োজন। মানবদেহে খনিজের পরিমাণ মোট ওজনের ৪%।
৭৭৬৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1990
সমাধান
১৮৭৮ সনে আফিম আইন সংশোধন করে আফিম অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ১৯৯০সালে এটি প্রতিষ্ঠিত হয়। সরকারি অধিদপ্তর নির্বাহী: মোঃ আহসানুল জব্বার, মহাপরিচালক গঠিত: ১৯৭৬ মূল সংস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিবাক্য: মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া।
৭৭৬৫

কোনটি সংক্রামক রোগ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কলেরা
সমাধান
সংক্রামক রোগএকজন রুগীর থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে । জীবানু বা অন্য যে সমস্ত জীবন্ত প্রাণী শরীরের ক্ষতি করে সেগুলো থেকে সংক্রামক রোগ জন্মায় । এন্টিবায়োটিক বা যে সব ঔষধ জীবানুর সাথে যুদ্ধ করে তারা সংক্রামক রোগ সারাতে সাহায্য করে । এই সংক্রামক রোগগুলো যাতে ছড়িয়ে না পড়তে পারে বা এর থেকে অন্যদের রক্ষা করা, এই দুটো ব্যাপারে সতর্ক থাকা উচিত । সংক্রামক রোগের উদাহরণ - এইডস্‌, কুষ্ঠ, নিউমোনিয়া
৭৭৬৬

কোনটি হৃদরোগের কারণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধূমপান
সমাধান
হৃদরোগ বলতে সাধারনভাবে হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। মহিলাদের চেয়ে পুরুষেরা হৃদরোগে বেশি আক্রান্ত হয়। তবে মেনোপজের পরে মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বাবা - মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে। এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর।
৭৭৬৭

রক্ত শূন্যতার অপর নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অ্যানিমিয়া
সমাধান
রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হল রক্তে রক্তকণিকা স্বল্পতা অথবা রক্তের পরিমাণ বা অক্সিজেনবাহী রক্তরঙ্গক হিমোগ্লোবিনের অভাব। রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে (যেমন ক্রনিক রেনাল ফেইলিওর অর্থাৎ দীর্ঘমেয়াদী বৃক্কীয় কার্যহীনতা), বা কখনো নিজেই একটি রোগ হতে পারে (যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ সমস্ত রক্তকণিকা তৈরি হবার অভাব) বা যার কারণে অন্য রোগ হতে পারে (যেমন হার্ট ফেইলিওর)।
৭৭৬৮

২০১০ সালের জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা কোন উদ্ভিদের জন্ম রহস্য আবিষ্কার করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাট
সমাধান
ড. মাকসুদুল আলম একজন বাংলাদেশী জিনতত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফট ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে আবিষ্কার করেন পাটের জিন নকশা।
৭৭৬৯

কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চন্দ্র
সমাধান
জোয়ার ভাটা হচ্ছে প্রধানত চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফল। পৃথিবীর উপর চম্দ্র ও সূর্য উভয়েরই আকর্ষণ শক্তি কাজ করে ফলে প্রতিদিন জোয়ার ভাটা হয়। সূর্য চন্দ্রের তুলনায় অনেক বড় হওয়া সত্ত্বেও যেহেতু পৃথিবী থেকে সূর্যের তুলনায় চন্দ্রের দূরত্ব অনেক কম তাই সূর্যের চাইতে চন্দ্রের আকর্ষণ অনেক বেশি। তাই প্রধানত চন্দ্রের আকর্ষণেই জোয়ার হয়ে থাকে।
৭৭৭০

আমলকি , লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভিটামিন সি
সমাধান
ভিটামিন C থাকে আমলকি, কচু, পেয়ারা, লেবু, মটিচ জাতীয় ফলে।