T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৭৭১

ডেঙ্গু জ্বরের বাহক মশা --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এডিস
সমাধান
ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
৭৭৭২

প্রাকৃতিক গ্যাস হচ্ছে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিথেন
সমাধান
প্রকৃতিতে প্রাপ্ত গ্যাস হচ্ছে মিথেন।
৭৭৭৩

সিূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গাছের পাতা
সমাধান
সূর্যের আলোয় পাতার পত্ররন্ধ্রগুলো খুলে যায়। যেকারণে দিনের বেলায় সর্বক্ষণ প্রস্বেদন হতে থাকে। আর উদ্ভিদদেহের অতিরিক্ত পানি প্রধানত পাতার (পত্ররন্ধ্রের) মাধ্যমে বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নামই প্রস্বেদন। দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে প্রস্বেদনের হার অনেক বেড়ে যায়, অর্থাৎ পাতার চারপাশের বায়ু জলীয়বাষ্প দ্বারা সিক্ত হতে থাকে এবং জলীয়বাষ্পের তাপধারণ ক্ষমতা বেশি হওয়ায় তা চারপাশের পরিবেশ থেকে বেশি পরিমাণে তাপ গ্রহণ করে থাকে। এ কারণেই সূর্যের প্রখর আলোতেও গাছের পাতা গরম হয়ে যেতে পারে না। কেননা প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত প্রচুর জলীয়বাষ্প সবসময়ই সেখান থেকে তাপ শোষণ করে নিচ্ছে।
৭৭৭৪

একটি বৈদ্যুতিক পাখা ধাীরে চালালে বিদ্যুৎ থরচ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একই হয়
সমাধান
বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
৭৭৭৫

সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭৬ সে.মি.
৭৭৭৬

বায়োগ্যাসে শতকরা কতভাগ মিথেন থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬০-৭০
সমাধান
গোবর ও অন্যান্য পচনশীল পর্দাথ পচানোর ফলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। এতে ৬০/৭০ ভাগ জ্বালানি গ্যাস তৈরি হয়ে অবশিষ্ট অংশ উন্নতমানের জৈবসার হিসাবে ব্যবহৃত হতে পারে। জ্বালানি গবেষকরা বলছেন, মানব বিষ্ঠা, মোরগ - মুরগীর বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব। পৃথিবীর অনেক দেশেই এ জাতীয় পর্দাথ থেকে বায়োগ্যাস উৎপাদন করে কলকারখানা এবং গৃহস্থালি কাজে ব্যবহার হচ্ছে। বায়োগ্যাস ব্যবহার এবং উৎপাদনে চীন সব চেয়ে এগিয়ে আছ।
৭৭৭৭

যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আইসোটোপ
৭৭৭৮

বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রোমোজোম
সমাধান
প্রতিটি কোষে অবস্থিত একপ্রকার তন্তময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাকে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের প্রোফেজ দশায় দণ্ডাকার গঠনে রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয় যা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমেই বৈশিষ্ট্যসমূহ বংশ পরস্পরায় সঞ্চারিত হয়। ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড বা ডিএনএ বা জীন অণু ধারণ করে এবং ডিএনএ - এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। ইহা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থাকে।
৭৭৭৯

কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দো-আঁশ মাটি
৭৭৮০

কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
’বি’