T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৭৯১

মাকড়সার পা আছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮টি
৭৭৯২

মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮-১০মিটার
সমাধান
যে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় ভেঙে জীব দেহের বিপাকক্রিয়ার ব্যবহারযোগ্য সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে পরিপাক বলে। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হলো - ৮ - ১০ মিটার। পরিপাকের দ্বারা খাদ্য বস্তু ভেঙ্গে ক্ষুদ্র অণুযুক্ত জলে দ্রবণীয় খাদ্য বস্তুতে পরিনত হয় এবং তরল আকারে রক্ত ও প্লাজার মধ্যে শোষিত হতে পারে।
৭৭৯৩

জোয়ার- ভাটার তেজ কটাল কখন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অমাবস্যায়
সমাধান
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে, চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।
৭৭৯৪

প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জেনেটিক্স
সমাধান
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক, গুণাবলীর, উৎপত্তি, প্রকৃতি ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতিবিদ্যা জেনেটিক্স বলে। ইভোলিউশন অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
৭৭৯৫

এইচ. আই. ভি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাইরাস
সমাধান
এইচ. আই. ভি হল একটি ভাইরাস। HIV (এইচ. আই. ভি) এর পূর্ণরূপ হল : Human Immunodeficiency Virus। অর্থাৎ hiv - 1 ধরনের ভাইরাস। শরীরে এইচআইভি ভাইরাস পজিটিভ হলে এইডস রোগ হয়।
৭৭৯৬

ইবোলা ভাইরাসের লক্ষণ নয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উচ্চ রক্তচাপ
সমাধান
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সর্বপ্রথম 1976 সালে ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ চিহ্নিত হয়। সাধারণত এ রোগ দুই থেকে তিন সপ্তাহ পর লক্ষণ দেখা যায়। এর লক্ষণ গুলো হলো জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা এবং মাথা ধরা‌
৭৭৯৭

'ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমুদ্র অর্থনীতি
সমাধান
'ব্লু ইকোনমি' এর প্রচলিত বাংলা প্রতিশব্দ সমুদ্র অর্থনীতি। অন্যকথায় সমুদ্রের জলরাশি, সমুদ্র সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি' বা সমুদ্র অর্থনীতি।
৭৭৯৮

কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্যালসিয়াম কার্বনেট
সমাধান
পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। চিনি এবং সালফিউরিক অ্যাসিড উভয় পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও কার্বন - ডাই - অক্সাইড মিশ্রিত পানিতে দ্রবীভূত হয়।
৭৭৯৯

দুধের রং সাদা হয় কেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রোটিনের জন্য
সমাধান
দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন - এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।
৭৮০০

কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
থাইরক্সিন
সমাধান
আমাদের শারীরিক বৃদ্ধির জন্য শৈশবে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা…..থাইরয়েড গ্রন্থির সমস্যায় মানুষ বামন হতে পারে পালন করে.