৭৮১১
স্বাস্থ্য উন্নয়নমুলক কর্মকান্ড সমুহ-
উত্তর
স্বাস্থ্য শিক্ষা
সমাধান
দেশে নতুন আরেকটি স্বাস্থ্য অধিদপ্তর হয়েছে। প্রাথমিকভাবে এই অধিদপ্তরের নাম দেওয়া হয়েছে ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’। বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরকে দুই ভাগ করে চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য এই আলাদা অধিদপ্তর করছে সরকার। আর চিকিৎসাসেবা বিভাগ থাকছে বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। গত ২৪ নভেম্বর ২০১৯ ইং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ গঠন করে আদেশ জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সরকারি - বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে এই অধিদপ্তর গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভাল করবে। এখন থেকে সরকারি - বেসরকারি মেডিকেল কলেজ, ম্যাটস ও হেলথ টেকনোলজিসহ স্বাস্থ্য সংক্রান্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকবে।
৭৮১২
মাহটোটিক ডিভিশন হয়-
উত্তর
সোমাইটিক সেল এ
সমাধান
যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে । । মাইটোসিস কোষ বিভাজনকে সমিকরনিক বিভাজন বলা হয় । কারণ এতে অপত্য কোষ হুবুহু মাতৃ কোষের মত হয়ে থাকে । প্রাণীর দেহকোষে (সোমাটিক সেল) মাইটোসিস কোষ বিভাজন হয়। এছাড়াও উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল ও পুষ্পমুকুলে এ বিভাজন দেখা যায়।
৭৮১৪
রক্ত সংগ্রহের জন্য পছন্দসই শিরা-
উত্তর
Median cubital vein
সমাধান
রক্ত সংগ্রহ করা হয় সাধারণত যে শিরা থেকে – মিডিয়ান কিউবিটাল। • হাইপোথ্যালামাসের কাজ – দেহতাপ নিয়ন্ত্রণ করা। • রক্তে হিমোগ্লোবিন থাকে – লোহিত রক্ত কণিকায়। • মানবদেহে পানির পরিমাণ – ৭০% • গর্ভকালীন সময়ের বিস্তৃতি হলো – ২৭০ - ২৮০ দিন। • একজন পূর্ণয়স্ক মানুষের দেহে রক্ত থাকে – ৫ - ৬ লিটার।
৭৮১৫
সাধারণত রোগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী-
উত্তর
Iliac artery
সমাধান
পালস দেখে হৃৎপিণ্ড এর গতি নির্ণয় করা যায়। আমরা সাধারণত কবজির কাছে রেডিয়াল ধমনীতে পালস অনুভব করি। পালস অনুভবের সময় হাতের তিন আঙ্গুল ব্যবহার করা হয়। তর্জনীর মাধ্যমে প্রেশার এডজাষ্ট করা হয়। মধ্যম আঙ্গুল দিয়ে পালস এর ঢেউ অর্থাৎ ধমনী গাত্র প্রসারণ অনুভব করা হয় । অঙ্গুরীয় আঙ্গুল দিয়ে কোলেটারেল (আলনার ধমনী থেকে আগত রক্ত) রক্ত সঞ্চালন বন্ধ করা হয়।
৭৮১৬
স্বাস্থ্যের রুগ্নতার ( morabidity) সুচক কোনটি?
উত্তর
ইন্সিডেন্স হার
সমাধান
ইন্সিডেন্স হার: একটি নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যার কি পরিমান লোক একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়েছে তার হারকে ইন্সিডেন্স হার বলে । অর্থাৎ, ইন্সিডেন্স হার = মোট রোগাক্রান্ত জনসংখ্যা/ মোট জনসংখ্যা
৭৮১৭
Vital Statistics এর পর্যায় হলো-
উত্তর
স্বাস্থ্য পরিসংখ্যাণ
সমাধান
স্বাস্থ্য পরিসংখ্যান(Health Statistics):জনসংখ্যার স্বাস্থ্য অবস্থা এবং এটি প্রভাবিত করার কারণের পরিসংখ্যানের পরিসংখ্যান। প্রাক্তন, মৃত্যু পরিসংখ্যান (ব্যাপক গুরুত্বপূর্ণ পরিসংখ্যান), আঘাত এবং রোগের পরিসংখ্যান, শারীরিক ফিটনেস পরিসংখ্যান ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান, প্রশাসনিক সংস্থা কার্যক্রম, চিকিৎসা প্রতিষ্ঠান, চিকিৎসা কর্মী, পুষ্টি গ্রহণ, ঔষধ উত্পাদন পরিমাণ, স্বাস্থ্য ও চিকিৎসা খরচ ইত্যাদি স্বাস্থ্য পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয়েছে।
৭৮১৮
প্রাথমিক প্রতিরোঢ বলতে কি বুঝায়?
উত্তর
স্বাস্থ্যের উন্নয়ন
সমাধান
স্বাস্থ্য উন্নয়ন বলতে সেই সমস্ত কার্যক্রমকে বোঝায় যা মানুষকে আরও ভালো রাখে এবং তার সুস্থতা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় । এই সব কার্যক্রম প্রতিটি ব্যক্তির ইতিবাচক স্বাস্থ্য সম্ভাবনাকে বাস্তবায়িত করে, এমনকী যাঁরা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন বা রোগ কঠিন পর্যায়ে রয়েছে তাঁদের ক্ষেত্রেও।
৭৮১৯
মৃত্যুর সুচক-
উত্তর
ক্রুড ডেথ রেট
সমাধান
The crude death rate is the number of deaths occurring among the population of a given geographical area during a given year, per 1, 000 mid - year total population of the given geographical area during the same year.