৭৮৬১
কোন মৌলে নিউট্রন নেই?
উত্তর
হাইড্রোজেন
সমাধান
পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি। যথা - ইলেকট্রন, প্রোটিন ও নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। অক্সিজেনে ৮টি লিথিয়ামে ৪ টি ও হিলিয়ামে ২টি নিউট্রন বিদ্যমান।
৭৮৬২
পেনিসিলিনের আবিষ্কারক কে?
উত্তর
আলেকজান্ডার ফ্লেমিং
সমাধান
আলেকজেন্ডার ফ্লেমিং ১৯২৯ সালে পেনিসিলিন আবিস্কার করেন। এডিসন ফনোগ্রাফ, বৈদ্যুতিক বাতি আবিস্কার করেন। পিয়েরে কুরি ও মেরী কুরি রেডিয়াম আবিস্কার করেন।
৭৮৬৩
বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না?
উত্তর
25%
সমাধান
কার্বন ডাই অক্সাইড (রাসায়নিক সংকেত CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি অক্সিজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে দ্বি - বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটা আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে এবং এই অবস্থায় পৃথিবীর বায়ুমন্ডলে বিদ্যমান যেখানে ট্রেস গ্যাস হিসাবে এর ঘনত্ব ০.০৩৯%। বায়ুমন্ডলে কার্বন ডাই - অক্সাইডের পরিমাণ ২৫শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না।
৭৮৬৪
বিশ্বে ঘাতক রোগ কোনটি?
উত্তর
এইডস
সমাধান
এইডস (Acquired Immune Deficiency Syndrome/AIDS) এইচআইভি (Human Immuno - deficiency Virus/HIV) নামক ভাইরাস সংক্রমণের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস, লোপ বা ধ্বংস অবস্থা। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস - এ সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয়। এশিয়ার মধ্যে থাইল্যান্ডে ১৯৮৪ সালে প্রথম এইডস লক্ষ্য করা যায় এবং মায়ানমার ও ভারতীয় উপমহাদেশে ১৯৮৬ সালের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে।
৭৮৬৫
ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলে?
উত্তর
প্রশ্বাস
সমাধান
ফুসফুসে বায়ুর প্রবেশকে বলে প্রশ্বাস। ফুসফুস থেকে বায়ু বের হয়ে যাওয়াকে বলে নিঃশ্বাস বা শ্বাসত্যাগ।
৭৮৬৬
ইস্ট কি?
উত্তর
ছত্রাক
সমাধান
ইষ্ট এক প্রকার ছত্রাক। এটি অ্যালকোহল প্রস্তুতে, রুটি শিল্পে, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। খামি বা গাঁজ বা ঈস্ট (ইংরেজি :Yeast)একপ্রকার এককোষী ছত্রাক। বেশির ভাগ ইস্ট উচ্চ শ্রেনীর অ্যাসকোমাইসিটিস এর অন্তর্ভুক্ত।খামি এক ধরনের এককোষী মৃতজীবী ছত্রাক । এরা পাকা ফল, আখ, খেজুর, তাল ইত্যাদির মিষ্টি রসে জন্মায়। ঈস্ট সন্ধান প্রক্রিয়ায় ওই সব শর্করা জাতীয় খাদ্য গেঁজিয়ে অ্যালকোহল উৎপন্ন করে। অ্যালকোহল বিভিন্ন রকমের ঔষধ সংরক্ষণে ব্যবহার করা হয়। ব্যবহারঃ খামি বা ঈস্ট থেকে ভিটামিন বি - কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুত হয়। ঈস্ট থেকে প্রাপ্ত উৎসেচক বা এনজাইম বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। বেকারি শিল্পে খামি পাউরুটি, কেক প্রভৃতি খাবার তৈরি করার জন্যও ব্যবহার করা হয়। পুষ্টিগুণপুষ্টিগুণে পরিপূর্ণ ইস্টকে ডিএক্টিভেটেড ইস্ট হিসাবে বিক্রি করা হয়। এই ইস্টে ভিটামিন বি - ১২ বিদ্যমান, যেটা আমাদের খাবারে খুব কমই থাকে। এটা উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর। সাথে থাকে আয়রন। এতে কোন প্রকারে চিনি থাকে না। আর নিরামিষভোজী মানুষেরা পনিরের বিকল্প হিসাবে এটা গ্রহণ করে থাকেন।
৭৮৬৭
টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি?
উত্তর
মনোসোডিয়াম গ্লুটামেট
সমাধান
টেষ্টিং সল্টের রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট।
৭৮৬৮
পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর
ভারত
সমাধান
FAO – এর তথ্য মতে ভারত সর্বোচ্চ ১৯ লাখ মে. টন পাট উৎপাদন করে শীর্ষ অবস্থানে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও চীন, যাদের উৎপাদন যথাক্রমে ৮ লক্ষ মে. টন এবং ৬৮ হাজার মে. টন।
৭৮৬৯
কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
উত্তর
গেওয়া
সমাধান
রং তৈরিতে গরান, নিউজপ্রিন্ট এবং দিয়াশলাই তৈরিতে গেওয়া এবং পেন্সিল তৈরিতে ধুন্দল কাঠ ব্যবহৃত হয়।
৭৮৭০
কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশী?
উত্তর
মেরু অঞ্চলে
সমাধান
বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভরশীল। মেরু অঞ্চলে g এর মান শূন্য হওয়া বস্তুকে ওজনহীন মনে হবে।