T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৮৭১

মানুষের লালা রসে কোন এনজাইমটি থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
টায়ালিন
সমাধান
মানুষের লালা রসের টায়ালিন এনজাইম খাদ্য পরিপাকে সহায়তা করে। পেপসিন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি, ট্রিপসিন অগ্ন্যাশয় এবং অ্যামাইলেজ ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়।
৭৮৭২

কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯৮ নিউটন
সমাধান
কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন - ৯৮ নিউটন। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে 'g' দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণ এর আদর্শ মান 9.81ms - 2। বস্তুর ওজন w = mg = 10×9.8 = 98 নিউটন।
৭৮৭৩

মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩ প্রকার
৭৮৭৪

পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ লিটার
সমাধান
পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ - ৫ লিটার। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে প্রায় ৫ - ৬ লিটার রক্ত থাকে যা মানুষের শরীরের মোট ওজনের প্রায় ৮%। রক্ত হলো এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা।
৭৮৭৫

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রিজমের কাজ করে
সমাধান
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। প্রিজমে সাদা আলো পতিত হলে তা সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়। যথা: বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল। একে আলোর বিচ্ছুরণ বলে। বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে তা প্রিজমের নেয় কাজ করে।
৭৮৭৬

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একই হয়
সমাধান
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। বৈদ্যুতিক পাখা ধীরে বা জোরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেগুলেটর মাধ্যমে বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। রেগুলেটরি পরিবর্তনশীল রোধ থাকে। তাই পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময় রেগুলেটরি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়।
৭৮৭৭

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বায়বীয় পদার্থ
৭৮৭৮

সংকর ধাতু পিতলের উপাদান হল---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তামা ও দস্তা
সমাধান
সংকর ধাতু পিতলের উপাদান হল - তামা ও দস্তা। দুবা ততোধিক সংমিশ্রণে গঠিত সমসত্ব ও অসমসত্ব কঠিন পদার্থ কে সংকর ধাতু বলে। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাসা প্রস্তুত করা হয়।
৭৮৭৯

কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
CFC
সমাধান
CFC (ক্লোরোফ্লুরোকার্বনস) এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোনস্তর ক্ষয়কারী যৌগ ('ODS) হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ওজোনস্তর ক্ষতিকর অতিবেগুনী রশ্মি যেমন UVB তরঙ্গ (২৮০–৩১৫ nm) পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশে বাধা প্রদান করে।
৭৮৮০

গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
সমাধান
পৃথিবীর বায়ুমণ্ডল এর গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। বায়ুমন্ডলে CFC, CO2, CH4, ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর বৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।