T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৮৯১

কোনটি তরল ধাতু?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পারদ
সমাধান
পারদ হলো তরল ধাতু। পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d - ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।
৭৮৯২

প্রাকৃতিক গ্যাস -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিথেন
সমাধান
প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড। প্রাকৃতিক গ্যাসের অনুপাত: - (a.) মিথেন - 97.33% (b.) ইথেন - 1.72% (c.) প্রোপেন - 0.35% (d.) ঊচ্চতর কার্বনের শিকল যুক্ত অংশ - 0.19% (e.) কার্বন ডাই অক্সাইড - 0.05% (f.) অক্সিজেন - 0.02% (g.) হাইড্রোজেন - 0.03% (h.) হাইড্রোজেন সালফাইড - 0.01% (i.) অন্যান্য - 0.3% মোট - 100%
৭৮৯৩

কোন আলোর তরঙ্গদৈঘ্য বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লাল
সমাধান
আলোকবিজ্ঞান ১ - লাল আলোর তরঙ্গ দৈঘ্য বেশি। ২ - বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম ৩ - বেগুনী আলোর বিক্ষেপন কম ৪ - লাল আলোর বিক্ষেপন কম ৫ - নীল কাঁচের মধ্য দিয়ে সাদা ফুল নীল দেখায়
৭৮৯৪

কোন রঙেন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেগুনি
৭৮৯৫

ক্ষমতার একক -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ওয়াট
সমাধান
এস্‌আই একক পদ্ধতির পরিমাপে ক্ষমতার একক ওয়াট। ১৮৮৯ খ্রিষ্টাব্দে বৈজ্ঞানিক জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক "ওয়াট" স্থির করা হয়েছে। ১ সেকেণ্ড সময়ে ১ জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো ১ ওয়াট। জেমস ওয়াট নিজে ক্ষমতার একক "অশ্ব শক্তি" স্থির করেছিলেন।
৭৮৯৬

কাজের একক কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জুল
সমাধান
জুল হলো কাজ এবং শক্তির এস. আই. একক। ১ নিউটন বল প্রয়োগে বলের প্রয়োগবিন্দু বলাভিমুখে ১ মিটার সরলে সম্পাদিত কাজের পরিমাণকে ১ জুল বলা হয়। ইংরেজ পদার্থবিদ জেমস প্রেসকট জুল (১৮১৮ - ১৮৮৯) - এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে।
৭৮৯৭

শীতকালে গায়ের চামড়া ও ঠোঁট -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিম্ন আপেক্ষিক আর্দ্রতার জন্য
সমাধান
শীতের শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ার প্রভাব শুধু শরীরের ওপরই পড়ে না,ঠোঁটের ওপরও পড়ে ভীষণভাবে। এতে এ সময় নারী - পুরুষ নির্বিশেষে সবারই ঠোঁট শুষ্ক থাকে এবং ঠোঁট ফাটতে দেখা যায়। অনেকের আবার শুধু শীতকালই নয়, সারা বছরে ঠোঁট শুষ্ক থাকে ও ফাটে। সঠিক উত্তর - আপেক্ষিক আর্দ্রতার জন্য।
৭৮৯৮

কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডায়নামো
সমাধান
ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো তত্ত্ব হলো এমন প্রকৃয়া, যার মাধ্যমে কোন অপার্থিব জিনিস যেমন পৃথিবী বা তারকারাজি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। ডায়নামো তত্ত্ব বর্ণনা করে, যে প্রকৃয়ায় ঘূর্ণনশীল, পরিচলনরত এবং বিদ্যুৎ পরিবাহী কোন তরল সৌর সময়ের মধ্যে একটি চৌম্বক ক্ষেত্র বজায় রাখে।
৭৮৯৯

একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান।এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হালকাটির
সমাধান
গতিশক্তি Ek= ½mv2(স্কয়ার)ভর(m) ও বেগ(v)  বাড়লে গতিশক্তি বাড়ে।
৭৯০০

সূক্ষ্ন সময় মাপার যন্ত্র-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রোনোমিটার
সমাধান
মিথ্যা ধরার যন্ত্রে নাম - পলিগ্রাফ ▪ সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র - পাইরোমিটার। ▪ হৃদপিন্ডের গতিনির্ণায়ক যন্ত্র - কার্ডিওগ্রাফ। ▪ উচ্চাতা নির্ণয়ক যন্ত্র - অলটিমিটার। ▪ সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার। ▪ বায়ুর আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র - হাইগোমিটার। ▪ দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাক্টোমমিটার। ▪ সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র - পেরিস্কোপ। ▪ সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র - সেস্কট্যান্ট। ▪ গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র - ম্যানোমিটার। ▪ তরল পদার্থের ঘনত্ব পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার। ▪ বায়ুর চাপ মাপার যন্ত্র - ব্যারোমিটার। ▪ বায়ু প্রবাহের গতি নির্ণায়ক যন্ত্র - অ্যানিমোমিটার। ▪ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার। ▪ সূক্ষ্ম সময় মাপার / সমূদ্রের দ্রাঘিমাংশ নির্ণায়ক যন্ত্র - ক্রনোমিটার। ▪ ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ। ▪ বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র - অ্যামিটার। ▪ তাপ পরিমাপক যন্ত্র - ক্যালরিমিটার। ▪ তাপমাতা পরিমাপক যন্ত্র - থার্মোমিটার। ▪ ভূমিকম্প পরিমাপক যন্ত্র - সিসমোগ্রাফ। ▪ মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র - স্ফিগমোম্যানোমিটার। ▪ হৃদপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপন যন্ত্র - স্টেথোস্কোপ। ▪ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র - অডিওমিটার। ▪ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র - ক্রেসকোগ্রাফ। ▪ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরকরণ যন্ত্র - জেনারেটর/ডায়ানামা। ▪ অল্প সময়ে ও অল্প তাপে রান্না করার পাত্র - পেসার কুকার। ▪ মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র - ওডোমিটার। ▪ শব্দ রেকড করার যন্ত্র - ফনোগ্রাফ।