T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৯৫১

ধানের বাদামি রোগ হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছত্রাক দ্বারা
সমাধান
ছত্রাকের দেহে সালোকসংশ্লেষণকারী বর্ণ কণিকা নেই। ছত্রাক এককোষী বা বহুকোষী হতে পারে। এদের কোনো পরিবহন টিস্যু নেই। যেমন Mucor,Agaricus, Penicillium ইত্যাদি।
৭৯৫২

সালোকসংশ্লেষণ সংঘটিত হয় যেখানে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্লোরোফিল আছে
সমাধান
সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদের সূর্য থেকে শক্তি সংগ্রহ করে এবং ঐ শক্তি কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ হয় বলেই মানুষ বেঁচে আছে।
৭৯৫৩

কোন প্রাণীটি মেরুদন্ডহীন প্রাণী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কেঁচো
সমাধান
কেঁচো, আরশোলা, গোলক্রিমি, জেলিমাছ, তারামাছ, অক্টোপাস, শামুক, ঝিনুক, হুক ওয়ার্ম ইত্যাদি অমেরুদন্ডী প্রাণী। কেননা এদের মেরুদন্ড নেই।
৭৯৫৪

কিসের অভাবে গলগন্ড রোগ হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আয়োডিন
সমাধান
গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। ভিটামিনের অভাবে বিভিন্ন প্রকার রোগ হয়। যেমন - রাতকানা (ভিটামিন - A) বেরিবেরি (ভিটামিন - B1) , পেলেগ্রা (ভিটামিন - B3) , স্বার্ভি (ভিটামিন - C) , রিকেট (ভিটামিন - D) প্রজনন ক্ষমতা হ্রাস (ভিটামিন - E) ও অধিক রক্তক্ষরণ (ভিটামিন - K) ।
৭৯৫৫

বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্যারাথায়রয়েড হরমন
সমাধান
কোনো জীবের কোষে বা কোষ সমষ্টির প্রয়োগগত দিক থেকে ব্যবহার উপযোগী কার্যকারিতা সম্পন্ন সকল জীব শক্তির সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত প্রয়োগের দ্বারা জীবের সার্বিক উন্নয়নকে জীব প্রকৌশল বা বায়োটেকনোলজি বলা হয়। থাইরক্সিন দেহের বিপাকে সহায়তা করে। গ্রোথ হরমোন দেহের বৃদ্ধিতে এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
৭৯৫৬

লাল গ্রহ কাকে বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মঙ্গল গ্রহ
৭৯৫৭

লাফিং গ্যাস কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
N2O
সমাধান
নাইট্রোস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। ১৯৭২ সালে জোসেফ প্রিস্টলি এটি অবিস্কার করেন। নাইট্রাস অক্সাইড বর্ণহীন গ্যাস। এর মৃদু ‍মিষ্টি গন্ধ আছে। নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহণ করলে এটি হাসির উদ্রেক করে। এজন্য একে লাফিং গ্যাস বলে।
৭৯৫৮

মানুষের দেহকোষে কয় জোড়া ক্রোমোজোম থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৩ জোড়া
সমাধান
কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্ব সুতার ন্যায় কতকগুলো বস্তু দেখা যায় সেগুলোকে ক্রোমোজোম বলে। জিনের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে DNA। মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ এবং বাকি ১ জোড়া লিঙ্গ নির্ধারণ করে।
৭৯৫৯

বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলট্রাসোনিক শব্দের মাধ্যমে
সমাধান
যে তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০ Hz এর চেয়ে বেশি তাকে শব্দোত্তর (Ultrasonic) তরঙ্গ বলে। বাদুড়ের শ্রাব্যতার সীমা 1,00,000 Hz। আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে জীবাণু ধ্বংস, তাপ উৎপন্ন, সমুদ্রের গভীরতা নির্ণয়, পোতাশ্রয়ের মুখ থেকে জাহাজকে পথ প্রদর্শন ইত্যাদি করা হয়।
৭৯৬০

কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আনারস
সমাধান
একজন পূর্ণবয়স্ক সুস্থ, কর্মক্ষম ব্যাক্তির দৈনিক ৬৫ গ্রাম আমিষের প্রয়োজন এবং একজন নারীর দরকার ৫৫ গ্রাম। আমিষ এন্টিবডি উৎপাদনে, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। বাদাম, মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি আমিষের উৎস।