৭৯৬১
ক্যান্সর রোগের কারণ-
উত্তর
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
সমাধান
ক্যান্সার একটি জীবনঘাতী রোগ। দিন দিন ওজন কমে যাওয়া, ক্ষতস্থান থেকে অস্বাভাবিক রক্তক্ষরণ, আচিলের স্পষ্ট পরিবর্তনের মাধ্যমে ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায়। তবে ক্যান্সার নির্ণয়ের একমাত্র পদ্ধতি হলো রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষা করা।
৭৯৬২
একখন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
উত্তর
কমবে
সমাধান
পানিকে বরফে পরিণত করলে আয়তনে বাড়ে এবং বরফকে পানিতে পরিনত করলে আয়তন কমে। এটা পানির একটি ব্যতিক্রম চরিত্র।
৭৯৬৩
”AIDS" রোগ হলো-
উত্তর
Acquired Immune Deficiency Syndrome
সমাধান
'AIDS' - রোগ হলো - Acquired Immune Deficiency Syndrome
AIDS এক ধরনের ভাইরাস জনিত রোগ। এই রোগের পূর্ণনাম Acquired Immune Deficiency Syndrome Human । এই রোগের জন্য দায়ী ভাইরাসের নাম Immunodeficiency Virus (HIV)।
৭৯৬৪
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্যে করে?
উত্তর
ভিটামিন কে
সমাধান
ভিটামিন - সি দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে।
ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়।
শিশু ও বালকদের ক্ষেত্রে ভিটামিন - ই এর অভাবে রক্ত কণিকা ক্ষতিগ্রস্ত হয়।
ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস নামক রোগ হয়।
৭৯৬৫
পুরু কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায়, কারণ-
উত্তর
গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য
সমাধান
কাচ তাপের কুপরিবাহী।
তাই গ্লাসে গরম পানি ঢাললে এর ভিতরের দিক গরম পানির সংস্পর্শে দ্রুত প্রসারিত হয়।
কিন্তু বাইরের দিক সাথে সাথে প্রসারিত হয় না।
ফলে অসম প্রসারণের কারণে কাঁচ ফেটে যায়।
৭৯৬৬
নিচের কোন দুই রং-এর মিশ্রণে বেগুনি রং তৈরি হয়?
উত্তর
লাল ও আকাশী
সমাধান
মৌলিক বর্ণ তিনটি।
লাল, সবুজ ও নীল এ তিন রঙের সংমিশ্রণে অন্য সব রং তৈরি করা হয়।
লাল + নীল = ম্যাজেন্ডা।
নীল + সবুজ + লাল = সাদা।
সবুজ + লাল = হলুদ।
৭৯৬৭
সবচেয়ে কঠিন পদার্থ-
উত্তর
হীরক
সমাধান
প্রকৃতিক বস্তুর মধ্যে হীরক সবচেয়ে কঠিন।
প্রকৃতিতে হীরক পাওয়া যায় কেলাসিত অবস্থায়।
হীরক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।
এক্সরের সাহায্যে আসল ও নকল হীরা আেনা যায়।
কঠিন জিনিস কাটা ও রং প্রস্তুতে হীরক ব্যবহৃত হয়।
৭৯৬৮
গ্রিন হাউস প্রভাব (Green House Effect)- এর পরিণতি কি?
উত্তর
তাপমাত্রার বৃদ্ধি
সমাধান
গ্রিন হাউস ইফেক্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে সুইডিস রসায়নবিদ আরহেনিয়াস।
গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে।
সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের মোট ভূভাগের ১৫.৪ শতাংশ ডুবে যাবে।
৭৯৬৯
ক্ষমতার একক কোনটি?
উত্তর
ওয়াট
সমাধান
আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট; কাজ, তাপ ও শক্তির একক জুল। বিশ্বব্যাপী এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে তাপের সবচেয়ে প্রচলিত একক ছিল ক্যালরি এবং বলের একক হলো নিউটন। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
৭৯৭০
ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোনহরমোনের প্রভাবে?
উত্তর
অ্যাডরিনালিন
সমাধান
গ্লুকানন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
থাইরক্সিন হরমোন দেহের বিপাকে সহায়তা করে।
ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়।
অ্যাডারিনালের ফলে ভয় পেলে লোম খাড়া হয়।