৭৯৭১
রান্না করার হাড়িপাতিল সাধরণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-
উত্তর
এতে তাপ দ্রুত সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
সমাধান
রান্না করার হাড়ি - পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর কোন রাসায়নিক খারাপ বিক্রিয়া নেই বললেই চলে এবং এটি সহজলভ্য । তাপ পরিবাহক হিসেবে স্টিলের চেয়ে অ্যালুমিনিয়াম অনেকগুণে বেশি ভালো। আর লোহায় মরিচা ধরে, অ্যালুমিনিয়ামে ধরে না। সে হিসেবে অ্যালুমিনিয়াম প্রিফারেবল।
৭৯৭২
কো খাদ্যে পচন ধরে না?
উত্তর
মধু
সমাধান
অতি প্রাচীনকালে থেকেই মধু পুষ্টিকর ও মিষ্টি খাদ্যরুপে ব্যবহার হয়ে আসছে। ফুলে ফুলে ঘুরে কর্মী মৌমাছিরা যে ঘন মিষ্টি তরল পদার্থ সংগ্রহ করে মধুথলিতে জমা করে তাই মধু। এ থলির ভেতর বিভিন্ন এনজাইমের প্রভাবে সুক্রোজ ভেঙে ফ্রুক্টোজ ও গ্লুকোজ, জৈব এসিড, খনিজ লবণ, ভিটামিন ও বিভিন্ন উদ্ভিদ রঞ্জকের এক জটিল মিশ্রণ। মধু কিছুটা অম্ল প্রকৃতির হওয়ায় জীবাণুনাশক হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে, ফল ও দুধ সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হওয়ায় নষ্ট হয়ে যায়। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
৭৯৭৩
আয়নার পশ্চাতে কোন ধাতুর প্রলেপ দেয়া হয়?
উত্তর
পারদ
সমাধান
তামা বা পারদ যে কোনো একটির প্রলেপ দিয়েই দর্পণ বা আয়না তৈরি হতে পারে। বর্তমানে এ কাজে সিলভার ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়।