৭৯৮৩
কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী?
উত্তর
ক্লোরোফ্লোরো কার্বন
সমাধান
ক্লোরো - ফ্লোরো কার্বন (CFC) ওজোন স্তরে পৌঁছালে অতিবেগুনি (UV) রশ্নির প্রভাবে বিযোজিত হয়ে ক্লোরিন পরমাণু (CI) ও পরে ক্লোরিন অক্সাইড (CIO) মুক্ত মূলক উৎপন্ন করে। এসব মুক্ত মূলক ওজোনের (O3) সাথে শিকল বিক্রিয়া দ্বারা ওজোন স্তর নষ্ট করে। এর ফলে ওজোন স্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাতিক বিভিন্ন রশ্নি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতি সাধন করে।
৭৯৮৪
হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখায়?
উত্তর
কালো
সমাধান
যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তখন বস্তুটি অন্য রংগুলো শোষণ করে নিয়ে ঐ বস্তুর রঙটি প্রতিফলিত করে। অর্থাৎ, প্রতিফলিত আলোর যে বর্ণ থাকে বস্তুটিকে আমরা সেই বর্ণের দেখি। এখন হলুদ ফুল তার হলুদ রং প্রতিফলিত করলেও মৌলিক রং নীলের প্রাধান্যের জন্য তা নীল কাঁচ ভেদ করে দর্শকের চোখে পৌঁছে না। আবার নীল রং ও হলুদকে সম্পূর্ণ শোষণ করতে পারে না। ফলে কোনো রং - ই দেখা যায় না অর্থাৎ কালো দেখায়। সুতরাং সঠিক উত্তর (খ)।
৭৯৮৫
ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কয়টি?
উত্তর
৭টি
সমাধান
ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য ৭টি রোগ, যথাঃ যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস বি, পোলিও মাইলাইটিস ও হাম প্রতিরোধ করা হয়। উল্লেখ্য, হাম টিকার সাথে শিশুকে রাতকানা রোগ প্রতিরোধে ‘ভিটামিন - এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
৭৯৮৬
রক্তশূন্যতা দেখা দেয় কোনটি অভাবে?
উত্তর
আয়রন
সমাধান
লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ, যা দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে। তাই হিমোগ্লোবিন কমে গেলে সারা শরীরে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার নাম হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা।
৭৯৮৭
নিউমোনিয়া রোগটি হয়-
উত্তর
ফুসফুসে
সমাধান
জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। কিডনি, যকৃত ও হৃৎপিন্ডের সাথে নিউমোনিয়া রোগের কোনো সম্পর্ক নেই।
৭৯৮৮
শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে
উত্তর
সেরিব্রাল কর্টেক্সে
সমাধান
মানবদেহের অগ্রমস্তিষ্কের অংশ সেরেব্রামের বহিঃস্তর ৩ সেমি পুরু ও গ্রে ম্যাটারে গঠিত। এর নাম সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে; চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রন করে; বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ।