৮০৪১
কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
উত্তর
ফসফরাস
সমাধান
উদ্ভিদে ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি বর্ণ ধারণ করে, মূলের বৃদ্ধি কমে যায় এবং পাতা, ফুল ও ফল ঝরে পড়ে। বাগানে ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করে ফসফরাসের অভাব পূরণের মাধ্যমে বাগানের উদ্ভিদের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে পড়া রোধ করা সম্ভব।
৮০৪২
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আইটি ইলেকট্রন নেই?
উত্তর
হিলিয়াম
সমাধান
হিলিয়াম এক পরমাণুক গ্যাস এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়।
৮০৪৩
হাইপো-এর রাসায়নিক নাম কী?
উত্তর
সোডিয়াম থায়োসালফেট
সমাধান
হাইপো হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এর সংকেত হচ্ছে Na2S2O3
৮০৪৪
কোনটি বেশি স্থিতিস্তাপক?
উত্তর
ইস্পাত
সমাধান
স্থিতিস্থাপকতা বলতে বুঝায় যে সীমা পর্যন্ত একটি বস্তু বিকৃত হওয়ার পরও পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক।
৮০৪৫
সালফিউরিক এসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যার কত?
উত্তর
7
সমাধান
সালফিউরিক এসিডে দুটি হাইড্রোজেন,একটি সালফার ও চারটি অক্সিজেন পরমাণু থাকে।
৮০৪৬
নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
উত্তর
ভিটামিন-বি
সমাধান
ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা -
১. চর্বির দ্রবণীয় ভিটামিন : ভিটামিন ‘এ’ ‘ডি’ ‘ই’ এবং ‘কে’ চর্বিতে দ্রবণীয়। এবং
২. পানিতে দ্রবণীয় ভিটামিন : ভিটামিন ‘বি কমপ্লেক্স’ ও ভিটামিন ‘সি’ পনিতে দ্রবণীয়।
৮০৪৭
কোন্ মাটির পানি ধারণ ক্ষমতা বেশি?
উত্তর
এঁটেল মাটি
সমাধান
মাটি সাধারণত তিন ধরনের : এঁটেল, বেলে ও দোআঁশ।
এঁটেল মাটির বৈশিষ্ট্য :
১. এঁটেল মাটিতে বালু অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে।
২. এ কাদা মাটি খুব নরম, দানা খুব ছোট ও মিহি।
৩. এঁটেল মাটি বেশি পানি ধরে রাখতে পারে।
৪. এ মাটিতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারেনা।
৫ এ মাটিতে ধান চাষ করা যায়।
৮০৪৮
1 অশ্ব ক্ষমতা (H.P) সমান কত?
উত্তর
746 ওয়াট
সমাধান
বৈজ্ঞানিক জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক "ওয়াট" স্থির করা হয়েছে। জেমস ওয়াট নিজে ক্ষমতার একক "অশ্ব শক্তি" স্থির করেছিলেন। ১ অশ্বশক্তি = ৭৪৬ ওয়াট। জেমস ওয়াটের সঙ্গার্থ অনুযায়ী ১ সেকেন্ডে একটি ঘোড়ার ৫০০ পাউন্ড পরিমাণের ওজন মাটি থেকে ১ ফুট ওপরে উত্তোলনের ক্ষমতাই ১ অশ্বশক্তি।
৮০৪৯
ক্যান্সার রোগের কারণ ---
উত্তর
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
সমাধান
ক্যান্সার বা কর্কটরোগ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগ। ক্যান্সার প্রথমে টিউমার রুপে দেখা দেয় যেটি বিনাইন বা ম্যালিগন্যান্ট হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে।