৮০৫১
স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় ---
উত্তর
১৫ পাউন্ড
৮০৫২
দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয়?
উত্তর
ল্যাকটোজ
সমাধান
দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা মূলত একটি শর্করা।
ল্যাকটোজ একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ।
দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ।
এর আণবিক সঙ্কেত হল C12H22O11
৮০৫৩
কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাই তৈরি হয়?
উত্তর
গেওয়া
সমাধান
পেন্সিল তৈরি হয় কোন কাঠ থেকে?
= > ধুন্দল
বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন
কাঠ থেকে?
= > গেওয়া
কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়?
= > গরান
৮০৫৪
Entomology is the science that studies -----.
উত্তর
Insects
সমাধান
Hints: " Entomology " শব্দের অর্থ কীটপতঙ্গবিদ্যা। অর্থাৎ যে শাস্ত্রে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে Entomology বলা জয়।
৮০৫৫
বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ-
উত্তর
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকে
সমাধান
প্রশ্ন : বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়, কারণ - - - - - - -
উত্তর : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
ব্যাখ্যা: বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে আর্দ্র বায়ু অধিক জলীয়বাষ্প গ্রহণ করতে পারে না । ফলে ভেজা কাপড় সহজে শুকায় না । অথচ শীতকালে বায়ু শুষ্ক থাকে কাপড় তাড়াতাড়ি শুকায়।
৮০৫৬
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র?
উত্তর
ট্যাকোমিটার
সমাধান
প্রশ্ন: উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্র - - - -
উত্তর: ট্যাকোমিটার
ব্যাখ্যা: ট্যাকোমিটার হচ্ছে মূলত উড়োজাহাজ ও মোটর গতির ঘূর্ণায়মান দ্বণ্ডের কৌণিক গতিবেগ পরিমাপকারী যন্ত্র । ক্রনোমিটার , হাইগ্রোমিটার এবং ওডোমিটারের সাহায্যে যথাক্রমে সূক্ষ্ম সময় , বাতাসের আপেক্ষিক আর্দ্রতা এবং কোন যানবাহনের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায়।
৮০৫৭
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর
আলফা
সমাধান
টিউন লাইট ৪ ফুট ৪০ ওয়াট এবং ২ ফুট ২০ ওয়াট সাধারণত। টিউব লাইটে সাধারণত আলফা গ্যাস ব্যবহৃত হয়।
৮০৫৮
সাবান কোন উচ্চতর ফ্যাটি এসিডের লবণ?
উত্তর
পটাশিয়াম + সোডিয়াম
সমাধান
সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের লবণ। এর রাসায়নিক নাম সোডিয়াম বা পটাশিয়াম স্টিয়ারেট।উচ্চতর ফ্যাটি এসিড (তেল বা চর্বি) এর সাথে কঠিন সাবান তৈরির জন্য সোডিয়াম হাইড্রোঅক্সাইড NaOH এবং কোমল সাবান তৈরির ক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোঅক্সাইড (KOH) ব্যবহার করা হয়। এর উৎপাদিত দ্রব্য হিসেবে সোডিয়াম স্টিয়ারেট বা পটাসিয়াম স্টিয়ারেট +গ্লিসারিন পাওয়া যায়।
৮০৫৯
দিয়াশলাইয়ের কা্ঠির মাথায় কোনটি থাকে?
উত্তর
লোহিত ফসফরাস
সমাধান
কাঠজাতীয় কাঠি দিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয়। দিয়াশলাই এর মাথার সম্মুখাংশে রাসায়নিক দ্রব্য বা বারুদ থাকে যা লোহিত ফসফরাস দিয়ে তৈরি। গেওয়া গাছের কাঠ দিয়ে দিয়াশলাই তৈরি করা হয়।
৮০৬০
সর্বাপেক্ষা মূল্যবান ধাতু কি?
উত্তর
প্লাটিনাম
সমাধান
প্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতিক Pt।
এটি সোনা এর থেকেও দামি মৌল বা রাসায়নিক পদার্থ ।
এটি একটি অবস্থান্তর ধাতু । প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু ।