৯৪৮২
Al2O3.H2O সংকেত বিশিষ্ট আকরিকের নাম -
উত্তর
Diaspore
সমাধান
ফেরিক ফসফেট - FePO4ফেরাস ফসফেট - Fe3(PO4)2ফেরাস ক্লোরাইড - FeCl2ফেরিক ক্লোরাইড - FeCl3 বক্সাইড Al2O3. 2H2Oবি.দ্র: ছোট জারণ সংখ্যা ➡️ আসবড় জারণ সংখ্যা ➡️ ইক
৯৪৮৪
নিচের কোনটি water-gas?
উত্তর
H2(g) + CO(g)
সমাধান
ওয়াটার গ্যাস (water gas) : লোহিত তপ্ত কোক কার্বনের ওপর দিয়ে স্টিম চালনা করে ওয়াটার গ্যাস উৎপাদন করে । ওয়াটার গ্যাস হলো সম-মোলার কার্বন মনোক্সাইড (CO) ও H2 গ্যাসের মিশ্রণ ।C(s)+H2O(steam)→1400°CCO(g)+H2(g)বাস্তবে এ গ্যাসের মধ্যে স্বল্প পরিমাণে CO2, CH4 ও N2 গ্যাস ভেজালরূপে থাকে । ওয়াটার গ্যাসের H2 উপাদানটি নীল শিখাসহ জ্বলে ওঠে বলে ওয়াটার গ্যাসকে ব্লু-গ্যাসও বলা হয় ।
৯৪৮৬
কোন জলীয় দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা 1.0×10-6 মোল/লিটার হলে, উক্ত দ্রবণের pOH
উত্তর
8.0
সমাধান
pH = -log[H+] = -log(1 × 10-6) = 6pOH = 14 - pH = 14 - 6 = 8
৯৪৮৭
কোনটি 'গ্রিন হাউস' গ্যাস নয়?
উত্তর
O3
সমাধান
গ্রিন হাউস গ্যাস : যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত IR রশ্মিকে শোষণ করে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে । কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় । এছাড়া জলীয়বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন ও ওজোন গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে থাকে । শেষের চারটি গ্যাসের ঘনত্ব বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক কম হলেও এদের IR রশ্মি শোষণ ও বিকিরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক বেশি । তাই গ্লোবাল ওয়ার্মিং-এ এদের ভূমিকা উল্লেখযোগ্য ।