৯৫২৩
H2O যৌগে অক্সিজেন মৌলের সংকরায়ন হ'ল-
উত্তর
sp3
সমাধান
যৌগের অণুঅরবিটাল সংকরণঅণুতে বন্ধন কোণBeCl2sp180°BCl3sp2120°CH4sp3109.5°NH3sp3107°H2Osp3104.5°
৯৫২৫
25.0 মিলিলিটার সালফিউরিক এসিড দ্রবণকে প্রশমিত করতে 0.25 মোলার ঘনমাত্রার 28.0 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হলে, সালফিউরিক এসিড দ্রবণের ঘনমাত্রা কত হবে?
উত্তর
0.28 মোলার
সমাধান
V1S1 = V2S2বা, S1 = V2S2/V1 = (0.25×28)/25 = 0.28MH2SO4 এর ঘনমাত্রা/মোরালিটি, S1 = 0.28M
৯৫২৬
Mn2+ আয়ন তৈরি হয়-
উত্তর
MnO-4 বিজারিত হয়
সমাধান
MnO4- অম্লীয় মাধ্যমে 5টি ইলেকট্রন গ্রহণ করে Mn2+ আয়নে পরিণত হয় বিজারিত হয়ে। এর বিজারণ অর্ধ বিক্রিয়া:MnO4- + 5e- + 6H+ ➡️ Mn2+ + 4H2O
৯৫২৭
2.5% জলীয় NaOH দ্রবণের pH কত?
উত্তর
13.795
সমাধান
[OH-] = x% × 10/M = 2.5×10/40 = 0.625MpOH = -log[OH-] = -log(0.625) = 0.204pH = 14 - pOH = 14 - 0.204 =13.795
৯৫২৮
7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল Cl2 রয়েছে?
উত্তর
0.1 mol
সমাধান
71 g Cl2 = 1 mol7.1 g Cl2 = 7.1 /71 mol= 0.1 mol