৯৭৪১
100 cm3 জলীয় NaOH দ্রবণকে প্রশমিত করতে 100cm3 0.2M oxalic acid দ্রবণ প্রয়োজন। NaOH দ্রবণের মোলারিটি নির্ণয় কর।
উত্তর
0.2 M
সমাধান
V1S1 = V2S2 বা, S1 = V2S2/V1 = (100×0.2)/100 = 0.2MNaOH এর মোরালিটি, S1 = 0.2M
৯৭৪২
নিম্নের কোনটি কপার এর আকরিক?
উত্তর
Malachite
সমাধান
কপারের কয়েকটি আকরিক:কপার গ্লান্স - Cu2S, কপার পাইরাইটস - CuFeS2, ম্যালাকোনাইট - CuCO3.Cu(OH)2 অ্যাজুরাইট - 2CuCO3.Cu(OH)2, ক্রাইসোকোলা - CuSiO3.2H2O
৯৭৪৩
নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বোচ্চ?
উত্তর
CH4
সমাধান
আমরা জানি, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন ও নিঃসরণ হার তত বেশি ।CO2 এর আণবিক ভর 44g, N2O এর আণবিক ভর 44g, CH4 এর আণবিক ভর 16g, N2 এর আণবিক ভর 28g ; এখানে CH4 এর আণবিক ভর সবচেয়ে কম হওয়ায় এর ব্যাপন হার সর্বোচ্চ ।
৯৭৪৪
শিল্পক্ষেত্রে NH3থেকে HNO3 তৈরির পদ্ধতিকে বলা হয়-
উত্তর
Ostwald process
সমাধান
অসওয়াল্ড পদ্ধতিতে NH3 থেকে নাইট্টিক এসিডের শিল্পোৎপাদন করা যায়। নাইট্রিক এসিড একটি বর্ণহীন তরল। এর স্ফুটনাঙ্ক 86°C । এর আপেক্ষিক গুরুত্ব 1.52। হিমাঙ্ক -41.3°C । পানিতে যে কোন অনুপাতে নাইট্রিক এসিড HNO3 দ্রবীভূত হয়। এটি অম্লধর্ম ও জারণ ধর্ম প্রদর্শন করে।
৯৭৪৫
নিম্নের কোন ধাতব পদার্থটি পাতলা HCl এর সাথে বিক্রিয়া করে H2 গ্যাস তৈরী করে না?
উত্তর
Ag
৯৭৪৮
গাঢ় সালফিউরিক এসিডের উপস্থিতিতে 165-170°C তাপমাত্রায় ইথানল থেকে ইথিলিন তৈরীর সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে?
উত্তর
Dehydration
৯৭৫০
একটি দ্রবণের pH 3.0। এই দ্রবণকে দশগুণ ডাইলুশন করলে এর pH কত হবে?
উত্তর
13.0
সমাধান
pH ১ হ্রাস পেলে [H+] এর ঘনমাত্রা ১০গুন বৃদ্ধি পাবে। ২ হ্রাস = ১০০ গুন বৃদ্ধি ৩ হ্রাস = ১০০০ গুন বৃদ্ধি ১ বৃদ্ধি = ১০ গুন কম২ বৃদ্ধি = ১০০ গুন কম ৩ বৃদ্ধি = ১০০০ গুন কম pH 3 দ্রবণের ঘনমাত্রা/মোরালিটি 10গুণ ডাইলুশন বা হ্রাস করলে pH 4 হবে।