২০১
নিচের কোন কর্মসূচিকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয়?
উত্তর
৬ দফা
সমাধান
ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।
২০২
কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর
সিয়েরা লিওন
সমাধান
সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
২০৩
চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?
উত্তর
১৭৯৩ সালে
সমাধান
চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস।
২০৫
'The spirit of Islam' গ্রস্থটি কে রচনা করেন?
উত্তর
সৈয়দ আমীর আলী
সমাধান
সৈয়দ আমীর (১৮৪৯ - ১৯২৮) আইনজীবী, ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী এবং ইসলামের ইতিহাস ও সমাজ বিষয়ক লেখক।
২০৬
'দারিদ্র্যের দুষ্টচক্র' তত্বের প্রবক্তা কে?
উত্তর
র্যাগনার নার্কস
সমাধান
দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা অধ্যাপক রাগনার নার্কাস। অধ্যাপক রাগনার নার্কাস.বলেন, 'দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কিছু শক্তির একত্রীকরণ যেগুলো পরস্পরের সঙ্গে ক্রিয়া - প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে।
২০৭
কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
উত্তর
৩টি
সমাধান
সরকারের বিভাগ তিনটি। আইন, শাসন ও বিচার বিভাগ।
২০৮
কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা?
উত্তর
গ্রামীণ ব্যাংক
সমাধান
গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী - পুরুষদের জন্য ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ - এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ঐ বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক।
২১০
কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না?
উত্তর
রাষ্ট্রপতির
সমাধান
প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান স্থগিতকরণ ও ভেঙ্গে দিতে পারেন। সংসদে ভাষণ প্রদানের এবং বাণী প্রেরণের অধিকার রাষ্ট্রপতির আছে। সংসদে গৃহীত প্রতিটি বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন, কেননা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না। সংসদ ভেঙ্গে দেওয়া হলে বা সংসদ অধিবেশন চালু না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন এবং এসব অধ্যাদেশ সংসদে গৃহীত আইনের মতোই কার্যকর বলে গণ্য।