T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সামাজিক বিজ্ঞান
বিষয়ভিত্তিক
২২১

ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাজী শরীয়ত উল্লাহ
সমাধান
ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ । ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও তার আশে পাশের অঞ্চলে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন। ধর্মীয় সংস্কারের পাশপাশি কৃষকদের জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য।
২২২

কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লর্ড কর্নওয়ালিস
সমাধান
ব্রিটিশরা ভারতে শাসন শুরুর পর থেকেই এখানকার প্রচলিত দীর্ঘদিনের নানা প্রথা, আইনকানুন বিলোপ করে নতুন আইনের প্রবর্তন করে। এ রকমই একটি আইন বা বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন।
২২৩

বিন্ধা একটি--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পর্বত
সমাধান
বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতের একটি নিম্ন উচ্চতার পর্বতমালা। এটি মোটামুটি পূর্ব - পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় ১, ১০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। বিন্ধ্য পর্বতমালা ও সাতপুরা পর্বতশ্রেণী উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্যের মালভূমি থেকে পৃথক করেছে। এখানকার পাহাড়গুলি গড়ে ৪৫০ থেকে ৯০০ মিটার উঁচু এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১, ১১৩ মিটার।
২২৪

বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্কটক্রান্তি রেখা
সমাধান
প্রশ্নঃ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? বর্ণনা: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার।
২২৫

বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জন্ম নীতি
সমাধান
নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি হচ্ছে—জন্মসূত্রে ও অনুমোদন সুত্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে। জন্মনীতি অনুযায়ী পিতা - মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়।
২২৬

বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এক-কক্ষবিশিষ্ট
সমাধান
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
২২৭

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৭৪ সালে
সমাধান
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।
২২৮

সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮৫৭ সালে
সমাধান
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতে মিরাট শহরে ইস্ট - ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।
২২৯

দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অধ্যাপক রাগনার নার্কাস
সমাধান
প্রশ্ন: দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা কে? উত্তর :অধ্যাপক রাগনার নার্কাস । বর্ণানা: নার্কাস এৱ মতে ", A country is poor because its poor".
২৩০

মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মার্কস
সমাধান
সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে উঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়ােজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবােধের বিকাশ ঘটে।