২৩১
'Democracy is a Government of the people ,by the people and for the people' -- উক্তিটি কার?
উত্তর
আব্রাহাম লিঙ্কনের
সমাধান
বর্ণনা: 863 খ্রিস্টাব্দে মাত্র 2 মিনিটে স্থায়ী ভাষণে তিনি গণতন্ত্র সম্পর্কে একটি করেন যা বিশ্বজুড়ে সমাদৃত গ্রহণযোগ্য ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ উক্তি (গণতন্ত্র সম্পর্কে )বলে বিবেচিত।
২৩২
জাভা মানব কোথায় দেখা যেত?
উত্তর
ইন্দোনেশিয়ায়
সমাধান
পিকিং মানব চীনে, হোমোসেপিন্স মানব জার্মানিতে দেখা যেত।
২৩৩
ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?
উত্তর
আকাশের তারা
সমাধান
প্রাচীন ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায় হলো ব্রোঞ্জ যুগ। এ যুগকে প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময়ে প্রাচীন নিকটপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এ যুগের অবসান ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের তারা দেখে দিক নির্ণয় করত।
২৩৪
পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি?
উত্তর
বিবাহ
সমাধান
বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।
২৩৫
কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে?
উত্তর
মূল্যবোধের পরিবর্তন
সমাধান
মূল্যবোধের পরিবর্তনের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। যার পূর্বশর্ত হিসেবে রয়েছে ধর্মীয় কুসংস্কার হ্রাস এবং জীবিকা।
২৩৬
নগরায়ণের ফলে গ্রামীণ--
উত্তর
যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে
সমাধান
নগরায়ণের ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে এবং সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ফলে শিল্পায়িত এ যুগে দ্রুত নগরায়ন ঘটছে।
২৩৭
'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর
উত্তর
ম্যাকাইভারের
সমাধান
মাক্যাইভারের অন্য একটি বিখ্যাত উক্তি - 'সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা।' সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, ' Culture is what we are and civilization is what we use or have. '
২৩৮
মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কি?
উত্তর
সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
সমাধান
মার্কসবাদ ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং বিপ্লবী কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণি - সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্বদর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। মার্কসবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনৈতিক পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামজিক - রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। প্রয়োগিক বিবেচনায় মার্কসবাদ হচ্ছে মালিক শ্রেণির তথা বুর্জোয়া শ্রেণির শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি - দাসত্ব থেকে প্রলেতারিয়েতের বা শ্রমিক শ্রেণির মুক্তির মতবাদ।
২৩৯
কখন লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল?
উত্তর
ব্রোঞ্জ যুগে
সমাধান
ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল। এ যুগে ধাতু ও তামার ব্যবহার ও শুরু হয়। এ সময় সমুদ্রে যাতায়াত করা হতো আকাশের তারা দেখে।
২৪০
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কি স্থাপন করতেন?
উত্তর
কুঠি
সমাধান
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কুঠি স্থাপন করতেন। তারা জোরপূর্বক এ দেশের কৃষকদেরকে ধানী জমিতে নীলচাষ করতে বাধ্য করতো । পরবর্তীতে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ায় নীলচাষ বন্ধ হয়ে যায়।