২৪১
মানুষের সকল অর্থনৈতিক কাজের মূলে রয়েছে কোনটি?
উত্তর
অভাব
সমাধান
অভাবের কারণেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ দেয়।
২৪২
মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত?
উত্তর
সিপাহী বিদ্রোহ
সমাধান
১৮৫৭ সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের সাথে মঙ্গলপাণ্ডে নামটি জড়িত। যদিও এ বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং এ দেশের সিপাহী বিদ্রোহীদের আন্টাঘর বর্তমান ভিক্টোরিয়া পার্কে ফাঁসি দিয়ে লাশ কাক, কুকুর দিয়ে খাওয়ানো হয়।
২৪৪
কোন শিলাকে প্রাথমিক শিলা বলে?
উত্তর
আগ্নেয় শিলা
সমাধান
সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে[। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন - ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি।
২৪৫
সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
উত্তর
লর্ড বেন্টিঙ্ক
সমাধান
লর্ড উইলিয়ম ক্যাভেন্ডিস বেন্টিঙ্ক সমাজ সংস্কারে করেন এবং হিন্দুদের মধ্যে দাম্পত্যের পবিত্র কর্তব্যের আদর্শ বলে দীর্ঘকাল যাবৎ পরিগণিত প্রথা মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের পুড়ে মারা অর্থাৎ সতীদাহ প্রথা বিলোপ করেন। বেন্টিঙ্ক এ প্রথাটিকে বেআইনী ঘোষণা করেন এবং কঠোরভাবে এর চর্চাকে দমন করেন, যদিও অনেক গোঁড়া হিন্দু এটিকে তাঁদের ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করেছিলেন।
২৪৬
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়?
উত্তর
বস্ত্রশিল্প
সমাধান
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে বস্ত্র শিল্প ধ্বংস হয়।
২৪৭
কেওকারাডং-এর উচ্চতা কত মিটার?
উত্তর
১২৩০ মিটার
সমাধান
কেওকাড়াডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল সাকা হাফং।
২৪৮
বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
উত্তর
বাংলাদেশ ব্যাংক
সমাধান
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এককভাবে ব্যাংক নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংকে। দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর রয়েছে একচ্ছত্র অধিকার এবং বিধিবদ্ধভাবে টেন্ডার আহবানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ প্রদান করে।
২৪৯
মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
উত্তর
অক্ষাংশ
সমাধান
নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কেৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। এ অক্ষরেখার উত্তর - প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ - প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব - পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।
২৫০
'স্পারসো' কি?
উত্তর
মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
সমাধান
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো SPARRSO) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের আগারগাঁও - এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত।