T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সামাজিক বিজ্ঞান
বিষয়ভিত্তিক
২৫১

নিচের কোনটি দ্বারা প্রকৃত মজুরী নির্ধারীতি হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজের পরিবেশ
সমাধান
সুদের হার, আনুসঙ্গিক আয়, অর্থের ক্রয়ক্ষমতা এগুলো প্রকৃত মজুরি নির্ধারণে বিবেচিত হয়।
২৫২

কোনটি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সার্বভৌমত্ব
সমাধান
সার্বভৌমত্ব বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী, সার্বভৌমত্ব কোনো একটি রাষ্ট্রব্যবস্থার উপর সর্বোচ্চ ক্ষমতা নির্দেশকারী একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি রাষ্ট্রগঠনের সার্বভৌমত্বকেন্দ্রিক মতবাদের একটি মূলনীতি।
২৫৩

হিন্দু বিধবা আইন প্রবর্তিত হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮৯৬ সালে
সমাধান
দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ আইনটি ২৬ জুলাই ১৮৫৬ এ আইন প্রণয়ন করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করেছিল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন । লর্ড উইলিয়ম বেন্টিনয়ের দ্বারা সতীদাহ বিলুপ্ত করার পর এটিই প্রথম বড় সমাজ সংস্কার আইন।
২৫৪

শব্দগত অর্থে নাগরিক বলতে বোঝায়---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নগরের অধিবাসী
সমাধান
সাধারণ কথায়, যারা নগরে বসবাস করেন তাদেরকে নাগরিক বলা হয়। কিন্তু বর্তমান সময়ে নাগরিকের ধারণাটি অনেক ব্যাপকতা লাভ করেছে। নাগরিক এখন শুধু নগরের বাসিন্দারাই নন। যারা একটি রাষ্ট্রে বাস করেন তারা সবাই সে দেশের নাগরিক। প্রাচীনকালে রাষ্ট্রগুলো নগরকেন্দ্রিক হওয়ায় নগরের বাসিন্দাদেরকেই শুধু নাগরিক বলে গণ্য করা হত। বর্তমানে নাগরিক হলেন নির্দিষ্ট ভূখন্ডের প্রতি আনুর্গত্য প্রদর্শকারী ব্যক্তি যিনি তার উপর আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং ন্যায্য সুযোগ - সুবিধা ভোগ করেন।
২৫৫

উপযোগ কাকে বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অভাব মোচনের ক্ষমতাকে
সমাধান
সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা - ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। যেমন—খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগবিশিষ্ট।
২৫৬

রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মসূচিতে
সমাধান
রাজনৈতিক দল হচ্ছে নাগরিকদের এমন একটি দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ হয়। দলটি সমষ্টিগত কল্যাণ কিংবা তাদের সমর্থকদের চাহিদা অনুযায়ী কিছু প্রস্তাবিত নীতি ও কর্মসূচির ভিত্তিতে ঐকমত্য পোষণ করে। আন্তর্জাতিকভাবে রাজনৈতিক দলের পরিচয় ও পরিচালনা পদ্ধতিতে কিছু মিল থাকলেও অনেক ভিন্নতা ও দেখা যায়, এর মধ্যে কিছু তাত্পর্যপূর্ণ ভিন্নতা ও রয়েছে। অনেক রাজনৈতিক দলের একটি মূল ভাবাদর্শ থাকে কিন্তু কিছু রাজনৈতিক দলের থাকে না, আবার কিছু রাজনৈতিক দলের ভাবাদর্শ প্রতিষ্ঠাকালীন ভাবাদর্শ থেকে অনেকটাই ভিন্ন হয়ে যায়। গণতান্ত্রিক দেশগুলিতে নির্বাচকমণ্ডলী সরকার পরিচালনার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচন করে।
২৫৭

অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোন দেশে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রাচীন গ্রিসে
সমাধান
অর্থনীতি বা ‌‌‌অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞান - এর একটি শাখা যা পণ্য এবং কৃত্যের উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে থাকে৷Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা। অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় প্রাচীন গ্রিসে৷
২৫৮

বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংসদীয়
সমাধান
বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী (executive) ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়ন করা হয় জাতীয় সংসদে।
২৫৯

মানুষের অন্তর্নিহিত গুণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদ নয় কেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা নেই বলে
সমাধান
অর্থনীতির ভাষায় সব জিনিসকেই সম্পদ বলা যায় না। অর্থনীতিতে সম্পদ হলো সেই সব জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। যেমন—ঘরবাড়ি, আসবাববপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লিখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। অর্থনৈতিক সম্পদ হতে হলে সম্পদের চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হচ্ছে—উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। যে সম্পদের মধ্যে এ চারটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যও অনুপস্থিত থাকে, তাকে অর্থনৈতিক সম্পদ বলা যায় না।
২৬০

জাতীয় আয় হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য
সমাধান
কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যেও সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি।