১০১৪
ভবিষ্যতে কোন একটি নির্দিষ্ট সময়ে পরিশোধ করা হতে পারে এমন শর্তে যে হারে বিনিময় বিল ক্রয়-বিক্রয় হয়ে থাকে তার নাম হলো -
উত্তর
অগ্রিম হার
১০১৫
বিমাকারী যখন বিমা গ্রহীতাকে ক্ষতিগ্রস্ত সম্পদের সম্পূর্ণ মূল্য পরিশোধ করে, তখন অবশিষ্ট সম্পত্তিতে বিমাগ্রহীতার পরিবর্তে বিমাকারীর অধিকার সৃষ্টি হয়। এ বিমা নীতির নাম হচ্ছে............
উত্তর
স্থলাভিষিক্তকরণ নীতি
১০১৬
মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে প্রাপকের অনুমতি ছাড়া যে প্রত্যয়পত্র বাতিল করা যায় না, তার নাম হলো............
উত্তর
নিশ্চিত প্রত্যয়পত্র
১০১৭
কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলা হয়.........
উত্তর
বিবরণ পত্র
১০১৮
আমদানিকৃত পণ্য বন্দরে পৌছলে পণ্যের বিবরণসহ যে পত্রের মাধ্যমে পণ্য খালাসের জন্য শুল্ক বিভাগের অনুমতি চাওয়া হয় তার নাম হলো.........
উত্তর
আগাম পত্র
১০১৯
বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাবের জের কোন হিসাবে নেয়া হয়?
উত্তর
মুনাফা সঞ্চিতি হিসাব
১০২০
যখন কোন অংশীদারী ব্যবসায়ের অংশীদারগণ কোন ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেন, অথচ তিনি স্বেচ্ছায় মৌন থাকেন, তার নাম হলো;
উত্তর
প্রতিবন্ধ অংশীদার