২১১৪১
'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তর
ব্যাপ্তি
সমাধান
'মেঘে মেঘে' শব্দদ্বৈত ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়।
২১১৪২
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সমাধান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী' (১৯২৯)।
২১১৪৩
কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছেন?
উত্তর
1921
সমাধান
ডিসেম্বর ১৯২১ সালে তিনি 'বিদ্রোহী' কবিতা রচনা করেন এবং ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশ করেন। পরবর্তীতে এটি 'অগ্নিবীণা' কাব্যে অন্তর্ভুক্ত হয়।
২১১৪৪
'প্রাচুর্য'-এর প্রকৃতি ও প্রত্যয়-
উত্তর
প্রচুর+য
সমাধান
'প্রাচুর্য' শব্দটি গঠিত হয়েছে 'প্রচুর' শব্দের পর সংস্কৃত 'য' প্রত্যয় যুক্ত হয়ে (প্রচুর + য = প্রাচুর্য)।
২১১৪৫
তুমি এতক্ষণ কী করেছ? এ বাক্যে 'কী' কোন পদ?
উত্তর
সর্বনাম
সমাধান
প্রদত্ত বাক্যে 'কী' প্রশ্নবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে।
২১১৪৬
'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-
উত্তর
একগুঁয়ে
সমাধান
'নেই আঁকড়া' বাগধারার অর্থ একগুঁয়ে। বর্ণচোরা আম -> কপট ব্যক্তি, পালের গোঁদা -> দলপতি।
২১১৪৭
'পাখি' এর সমার্থক শব্দ-
উত্তর
বিহগ
সমাধান
'পাখি' শব্দের সমার্থক শব্দ পক্ষী, বিহগ, বিহঙ্গম, দ্বিজ, খেচর, খগ। বিটপী অর্থ বৃক্ষ; বিগ্রহ অর্থ যুদ্ধ।
২১১৪৮
'পুতুল নাচের ইতিকথা' গ্রন্থের রচয়িতা-
উত্তর
মানিক বন্দ্যোপাধ্যায়
সমাধান
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬)।
২১১৪৯
আদর্শ বাক্যের গুণ কয়টি?
উত্তর
তিনটি
সমাধান
একটি আদর্শ বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
২১১৫০
কোন লেখক 'জননী সাহসিকা' বলে পরিচিত?
উত্তর
সুফিয়া কামাল
সমাধান
সুফিয়া কামাল -> জননী সাহসিকা; জাহানারা ইমাম -> শহিদ জননী; বেগম রোকেয়া -> নারী জাগরণের অগ্রদূত।