T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৩৪১

উৎসের সাতে তার দিয়ে সংযুক্ত একটি বাল্ব থেকে সাদা আলো নির্গত হচ্ছে। বাল্বের উত্তপ্ত ফিলামেনেটর মধ্যদিয়ে বিদ্যুতের মান ঐ সংযুক্ত তারের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের চেয়ে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একই
২৩৩৪২

( 1 − 3 x + 2 x 2 ) 10 এর বিস্তৃতি x 2 এর সহগ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
425
২৩৩৪৩

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পর্তুগিজ ভাষা থেকে
সমাধান
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।
২৩৩৪৪

'বৈরাগ্য সাধনে--- সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুক্তি
সমাধান
নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়। অসংখ্যবন্ধন - মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায় তোমার মন্দির - মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। রবীন্দ্রনাথের 'পাতা' কাব্যগ্রন্থের অন্তর্গত লাইনটা।
২৩৩৪৫

সমাস ভাষাকে ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংক্ষেপ করে
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম = দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ । সমাসের উদ্দেশ্য অল্পকথায় অধিক ভাব প্রকাশ করা । একটা বিরাট শব্দগুচ্ছকে সমাসের মাধ্যমে সংক্ষেপণ করা যায়। তবে সাহিত্যিক প্রয়োজনেই সংস্কৃত ভাষায় সমাসের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। কারণ সাহিত্যমূলক কর্মে সমাসের ব্যবহার একে আরও আকর্ষণীয় করে তোলে।
২৩৩৪৬

'সূর্য '- এর প্রতিশব্দ ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আদিত্য
সমাধান
সূর্যের সমার্থক শব্দ গুলি হলো রবি, আদিত্য, অর্ক , ভানু, প্রভাকর, মিহির, তপন, পুষা, সবিতা, অরুণ, চিত্রাভানু, অর্ঘমা, ভাস্কর, দিবাকর, বিবস্বান, তপন, দিনমণি, হরিদশ্ব, দিননাথ, কিরণমালী, বিভাবসু, ময়ূখমালী, বিভাবসু, বিভাকর, মার্তণ্ড, বালার্ক, অংশুমালী, হরিদশ্ব , দিনেশ, উষাপতি, দিবাবসু
২৩৩৪৭

'অর্ধচন্দ্র' -এর অর্থ ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গলা ধাক্কা দেয়া
সমাধান
অর্ধচন্দ্র = অর্ধেক চন্দ্র বা চাঁদ। বাগধারাটার অর্থ "গলা ধাক্কা"। নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা যখন কাউকে গলা ধাক্কা দেই তখন আমাদের হাতটা তখন অর্ধেক চাঁদের মত দেখায়। সেখান থেকেই অর্ধচন্দ্র শব্দের উৎপত্তি।
২৩৩৪৮

বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিহারীলাল চক্রবর্তী
২৩৩৪৯

'শিষ্টাচার'- এর সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সদাচার
সমাধান
শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার।সংযম এর সমার্থক শব্দগুলো হলো নিয়ম, নিয়ন্ত্রণ, নিগ্রহ, দমন, নিয়মন, রোধ, নিরোধ,ব্রত।শিষ্টাচার/আদব/ভদ্রতা/সৌজন্য - - যে নামেই ডাকি এটি একজন মানুষের বড় গুণ। সামাজিক জীবনে এই গুণের চর্চা অন্য প্রাণী হতে মানুষের স্বাতন্ত্র্য নির্দেশ করে। একটি দেশ কতটা সভ্য সেটির পরিমাপক হিসেবে সেই দেশের মানুষের সৌজন্যবোধ - কে বিবেচনা করা হয়। ভদ্র ব্যবহারে অন্যের হৃদয় জয় করা যায়, অনাকাঙ্ক্ষিত ঝগড়া এড়ানো যায় এবং পারিপার্শ্বিক সবার সাথে সম্পর্ক সৌহার্দপূর্ণ হয়ে উঠে।
২৩৩৫০

'সংশয়'- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রত্যয়
সমাধান
প্রত্যয় - [বিশেষ্য পদ] নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস; (ব্যকরণ) শব্দ বা ধাতুর উত্তর জায়মান বিভক্তি; ধাতু বা প্রাতিপদিকের উত্তর যা বিহিত হয় (কৃৎ ও তদ্ধিত প্রত্যয়)