T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৩৭১

কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রোকেয়া সাখাওয়াত হোসেন
সমাধান
রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। মতিচূর, সুলতানার স্বপ্ন; পদ্মরাগ , অবরোধবাসিনী প্রভৃতি বেগম রোকেয়ার প্রসিদ্ধ গ্রন্থ। এ গ্রন্থসমূহের মাধ্যমে মুসলিম নারী সমাজের দুর্দশার চিত্র ফুটিয়ে তুলেছেন।
২৩৩৭২

সোনালী কাবিন ' এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আল-মাহমুদ
সমাধান
সোনালী কাবিন ' এর রচয়িতা আল মাহমুদ ‘সোনালী কাবিন’ আল মাহামুদের সনেট জাতীয় কাব্য। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে। সোনালী কাবিন ‘‘সোনার দিনার নেই, দেনেমাহর চেয়ো না হরিণী যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি; ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন, ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি; দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন আমার তো নেই সখী, যেই পণ্যে অলংকার কিনি। বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না; তুমি যদি খাও তবে আমাকেও দিয়ো সেই ফল জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরস্পর হব চিরচেনা পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা; দারুণ আহত বটে আর্ত আজ শিরা - উপশিরা। ”
২৩৩৭৩

"বনলতা সেন" কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জীবনানন্দ দাশ
সমাধান
'বনলতা সেন ' কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। জীবননান্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। তার কাব্য চিত্ররুপময়। তার রচিত কাব্যগ্রন্থের নাম 'ধূসর পাণ্ডুলিপি' 'সাতটি তারার তিমির' 'বেলা অবেলা কালবেলা' এবং 'রুপসী বাংলা' প্রভৃতি।
২৩৩৭৪

"যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী - সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি" - কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আব্দুল হাকিম
সমাধান
আলোচ্য উক্তিটি মধ্যযুগের বিখ্যাত কবি আব্দুল হাকিম রচিত 'বঙ্গবাণী 'কবিতার উদ্ধৃতি।
২৩৩৭৫

বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উত্তরাধিকার
সমাধান
বাংলা একাডেমি থেকে যে ৬ টি পত্রিকা প্রকাশিত হয়, তার মধ্যে 'উত্তরাধিকার' একটি। প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হলে ও ১৯৮৩ সালে তা ত্রৈমাসিক করা হয়। বর্তমানে আবারও 'উত্তরাধিকার' মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে, 'লোকায়েত' আবুল কাশেম ফজলুল হক সম্পাদিত পত্রিকা।
২৩৩৭৬

'কবর' নাটকটির লেখক----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুনীর চৌধুরী
সমাধান
কবর নাটকটি লিখেছেন মুনীর চৌধুরী।নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন ১৯৫৩ সালে প্রাবন্ধিক ও সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে লেখেন নাটকটি কারাগারে বসে নাটকটি রচনা করেন। মুর্দা ফকির অন্যতম চরিত্র। উল্লেখ্য যে, কবর কবিতা রচনা করেছেন  পল্লীকবি জসিমউদ্দীন ।
২৩৩৭৭

'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
সমাধান
মুসলিম সাহিত্য - সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য - সমাজ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। এরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর
২৩৩৭৮

রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯১৩ সালে
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে তার 'গীতাঞ্জলি' ও অন্যান্য কাব্য থেকে কিছু কবিতার ইংরেজি অনুবাদ 'Song Offerings' গ্রন্থের জন্য।
২৩৩৭৯

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
২৩৩৮০

' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলালের ঘরের দুলাল
সমাধান
আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন