২৩৪৩১
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
উত্তর
কপটচারী
সমাধান
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
বর্ণচোরা = কপটচারী
বর্ণচোরা আম = কপট ব্যক্তি
২৩৪৩২
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
উত্তর
বনলতা সেন
সমাধান
জীবনানন্দ দাস - রুপসী বাংলার কবি নামে পরিচিত।এছাড়া তিমির হননের কবি,নির্জনতার কবি নামে পরিচিত।
জীবনানন্দ দাশ রচিত কাব্য গ্রন্থ গুলো হলোঃ
"ঝরাপালক" (১৯২৭), "ধূসর পান্ডুলিপি (১৯৩৬), "বনলতা সেন" (১৯৪২), "মহাপৃথিবী"(১৯৪৪), "সাতটি তারার তিমির"(১৯৪৮), "রূপসী বাংলা"(১৯৫৭), "বেলা অবেলা কালবেলা"(১৯৬১);
২৩৪৩৩
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ
উত্তর
নিপুণতা
সমাধান
এখানে হাতযশ বলতে দক্ষতা বুঝানো হয়েছে।
২৩৪৩৪
কখনও উপন্যাস লেখেননিঃ
উত্তর
সুধীন্দ্রনাথ দত্ত
সমাধান
সুধীন্দ্রনাথ দত্ত কখনও কোনো উপন্যাস না লিখেও বাংলা সাহিত্যে একজন বিখ্যাত ব্যক্তি।
২৩৪৩৫
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে?
উত্তর
ভারত
সমাধান
ভারতের জাতীয় সঙ্গীত 'জনগণমন' এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর । তার রচিত এ গানটি ১৯১২ সালে প্রকাশিত হয় । ১৯৫০ সালে ভারত 'জনগণমন' গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। অন্যদিকে 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান। এই গান রাষ্ট্রীয় উপলক্ষসমূহে বিধি অনুসারে গাওয়া হয় বা এর সঙ্গীত বাজানো হয়। জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহেও এই গান গাওয়া হতে পারে। স্কুলে ক্লাস শুরুর আগে, এসেম্বিলিতে জাতীয় সঙ্গীত গাওয়ার রীতি আছে । জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার মতোই একটি স্বাধীন জাতির শ্রদ্ধা ও গৌরবের বস্তু। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা, আকাঙক্ষা ও গৌরববোধ প্রতিফলিত হয়।
২৩৪৩৬
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ
উত্তর
ঈশ্বরী পাটনী
সমাধান
ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গলের অন্তর্গত। দেবী পাঠনীকে বলে, আমাকে খেয়া পার করে দাও। পাঠনী রাজি হয়ে দেবীকে তার নৌকায় তুলে নেয়। কিন্তু ঈশ্বরী পাঠনী দেবিকে চিনতে পারে না। যখন দেখে দেবী যেখানে পা রেখেছেন সেখানটা স্বর্ণ হয়ে যাচ্ছে তখন পাঠনী বুঝতে পারে তিনি সাধারণ কোনো নারী নয়, মহাদেবি। যখন চিনতে পারে তখন দেবি তাকে বলে তুমি আমার কাছে কি চাও। তখন পাঠনী তার ছেলে মেয়ের জন্য ঐ প্রার্থনা করে।
২৩৪৩৭
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ
উত্তর
সঞ্চয়ের প্রবৃত্তি
সমাধান
টাকা জমানোর লোভ।
২৩৪৩৮
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?
উত্তর
উদধি
সমাধান
নীরদ অর্থ মেঘ,
মার্তন্ড অর্থ সূর্য,
অবনী অর্থ পৃথিবী।
সমুদ্র অর্থ সাগর,রত্নাকর,জলধি,সিন্ধু, বারিধি, বারীশ,উদধি,অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার,জলনিধি, নীলাম্বু, পাথার,পয়োনিধি, জলধর,অম্বুনিধি, তোয়নিধি, বারীশ,বারীন্দ্র।।।।
২৩৪৩৯
'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ?
উত্তর
বিশেষ্যর বিশেষণ
সমাধান
নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, অর্থাৎ অন্য কোন পদ সম্পর্কে কিছু বলে, তাকে নাম বিশেষণ বলে। যেমন -
বিশেষ্যের বিশেষণ : নীল আকাশ আর সবুজ মাঠের মাঝ দিয়ে একটি ছোট্ট পাখি উড়ে যাচ্ছে।
সর্বনামের বিশেষণ : সে রূপবান ও গুণবান।
২৩৪৪০
'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলোঃ
উত্তর
কুয়াশা
সমাধান
কুজ্ঝটিকা, কুজ্ঝটি, কুজ্ঝটী - [বিশেষ্য পদ] কুয়াশা, কুহেলিকা।এবং কুজ্ঝটিকা - শব্দটির সন্ধিবিচ্ছেদ কুৎ + ঝটিকা।