T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৪৬১

হেমিংওয়ের 'দি ওল্ডম্যান এন্ড দি সি'- গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফতেহ লোহানী
২৩৪৬২

"রোহিণী" চরিত্রটি কোন উপন্যাসের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃষ্ণকান্তের উইল
সমাধান
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পল্লীসমাজ’ উপন্যাসের প্রধান চরিত্র রমা ও রমেশ। কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের চরিত্র রুবি, আনসার, মোয়াজ্জেম।শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাসের চরিত্র লেকু, হুরমুতি, রমজান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান চরিত্র ভ্রমর, রোহিণী হরলাল, গোবিন্দলাল।
২৩৪৬৩

"শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য কে রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বড়ু চণ্ডীদাস
সমাধান
মধ্যযুগের আদি কবি বডু চন্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম - সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন। কাব্যটি মোট তের খন্ডে বিভক্ত। রাধা, কৃষ্ণ ও বড়াই এ তিনটি চরিত্র অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ –এর কাহিনী রূপায়িত হয়েছে।
২৩৪৬৪

"পঞ্চতন্ত্র" গ্রন্থটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৈয়দ মুজতবা আলী
সমাধান
‘পঞ্চতন্ত্র’ সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ সংকলন। এতে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বে রয়েছে ৩৪টি রচনার সংকলন, দ্বিতীয় পর্বে আরো ৩১টি; মোট ৬৫টি। এর উল্লেখযোগ্য রচনা - বই কেনা, মোপাসাঁ, বিদেশে, মেশেদিনী প্রভৃতি। গ্রন্থটিকে রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়।
২৩৪৬৫

"সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্‌ চল্‌ চল্‌' প্রভৃতি প্রধান।'সঞ্চিতা ' কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ করা হয়৷
২৩৪৬৬

"খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" পংক্তিটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লালন শাহ
সমাধান
সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের "খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়" গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম - ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ - পরমতত্ত্ব, আল্লাহ্ - নবীতত্ত্ব, কৃষ্ণ - গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে।
২৩৪৬৭

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৮ টি
২৩৪৬৮

এক কথায় প্রকাশ করুনঃ "একবার ফল দিয়ে মারা যায়"-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ওষধি
সমাধান
ঔষধি - যে সকল গাছগাছড়া থেকে ঔষেধ প্রস্তুত হয়। ওষধি - যে গাছ একবার ফল দিয়েই মরে যায়।
২৩৪৬৯

"তিতাস একটি নদীর নাম" কোন ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপন্যাস
সমাধান
তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ - দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেন ঋত্ত্বিক ঘটক।
২৩৪৭০

"পুতুল নাচের ইতিকথা" কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মানিক বন্দ্যোপাধ্যায়
সমাধান
মানিক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার শ্রেষ্ঠ ফসল তাঁর পুতুল নাচের ইতিকথা উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রে রয়েছে গাওদিয়া গ্রাম। সেখান থেকে খাল পথে বাজিতপুর যাতায়ত চলে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী ডাক্তার। উপন্যাসের কাহিনী শুরু হয়েছে হারু ঘোষকে দিয়ে। আদরের মেয়ে মতির জন্য সে পাত্র দেখতে গিয়েছিল।