T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৪৯১

বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লুইপা
সমাধান
ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুইপাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুইপার রচনা।
২৩৪৯২

'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিতান্ত অলস
সমাধান
'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
২৩৪৯৩

বাংলা সাহিত্যের কোন কবিকে বলা হয় "ভোরের পাখি"?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিহারীলাল চক্রবর্তী
সমাধান
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি।
২৩৪৯৪

বাংলা সাহিত্যে কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সবুজপত্র
সমাধান
প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র 1914 সালে প্রথম প্রকাশিত হয়।।বাংলা চলিতরীতি প্রচলনে এটি অগ্রণী ভূমিকা পালন করে।
২৩৪৯৫

কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রায়গুণাকর
সমাধান
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
২৩৪৯৬

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম --------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গোবিন্দলাল ও রোহিনী
সমাধান
কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।
২৩৪৯৭

ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটি কোন ভাষায় রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রুশ
সমাধান
মা রূশ কথাসাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত এক কালজয়ী উপন্যাস যা ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়। রুশ ভাষায় লিখিত এই উপন্যাসটি পরবর্তী এক শত বছরে সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। উপন্যাসটি বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত এবং উপন্যাসের প্রধান দুটি চরিত্র হল প্যাভেল ও তার মা। বাংলা ভাষায় বিভিন্ন প্রকাশনী সংস্থা বিভিন্ন লেখকের অনুদীত মা উপন্যাস প্রকাশ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল বুক এজেন্সিস্‌ - এর প্রকাশিত বইটি, যার অনুবাদ করেছেন পুষ্পময়ী বসু। মা উপন্যাসের উপর আজ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি হয়েছে।
২৩৪৯৮

' যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভূতপূর্ব
সমাধান
অভিধানমতে, ভূতপূর্ব শব্দের অর্থ আগেকার, পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন। সুতরাং, বিশেষণ হিসেবে ব্যবহৃত 'প্রাক্তন' শব্দের অর্থ ভূতপূর্ব বা প্রাক্তন শিক্ষার্থী নয়, এর অর্থ আগে ছিল, কিন্তু এখন নেই এমন। যে কেউ প্রাক্তন হতে পারে এবং কে প্রাক্তন তা 'প্রাক্তন' শব্দের সঙ্গে উল্লেখ করতে হয়।
২৩৪৯৯

বাংলাভাষায় খাঁটি উপসর্গ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২১টি
২৩৫০০

কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1961
সমাধান
০১। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম - ১৮৬১ সালে । ০২। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম - শতবার্ষিকী পালিত হয় - ১৯৬১সালে । ০৩। রবীন্দ্রনাথ ঠাকুর সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন - ১৮৮০সালে । ০৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম - বৌঠাকুরানির হাট । ০৫। ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর ।