২৩৫৩২
' মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা- ---
উত্তর
মোঃ লুৎফর রহমান
সমাধান
মোহাম্মদ লুৎফর রহমান (১৮৮৯ - ১৯৩৬) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তিনি 'ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান' হিসেবে সমধিক পরিচিত। নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারীশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি এবং একজন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত হয়েছিলেন।
২৩৫৩৪
'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম------
উত্তর
ফররুখ আহমদ
সমাধান
ফররুখ আহমদ (জন্ম : জুন ১০, ১৯১৮ - মৃত্যু : অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। এই বাঙালি কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে।
২৩৫৩৫
বর্ণ হচ্ছে -----
উত্তর
ধ্বনি নির্দেশক প্রতীক
সমাধান
মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে ।
২৩৫৩৬
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ------
উত্তর
ষট্ + ঋতু
সমাধান
বর্গের প্রথম বর্ণ (ক, চ, ট, ত/ৎ, প) + স্বরবর্ণ = বর্গের তৃতীয় বর্ণ (গ, জ, ড/ড়, দ, ব) যেমন,ষড়ঋতু = ষট্ + ঋতু।
২৩৫৩৭
' বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
উত্তর
মুহাম্মদ শহীদুল্লাহ্
সমাধান
বিশিষ্ট ভাষাবিদ, গবেষক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) 'বাংলা ভাষার ইতিবৃ্ত্ত' (১৯৬৫), 'ভাষা ও সাহিত্য (১৯৩১) এবং 'বাংলা ব্যাকরণ' (১৯৬৫) ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ রচনা করেন।
২৩৫৩৯
'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
প্রশ্ন: অনন্ত বড়ু এর ছদ্ম নাম কি ?উ: বড়ু চন্ডিদাস |প্রশ্ন: অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্ম নাম কি ?উ: নীহারিকা দেবী |প্রশ্ন: আব্দুল কাদির এর উপাধি কি ?উ: ছান্দসিক কবি |প্রশ্ন: আলাওল এর উপাধি কি ?উ: মহাকবি |প্রশ্ন: আব্দুল করিম এর উপাধি কি ?উ: সাহিত্য বিশারদ |প্রশ্ন: ঈশ্বর গুপ্ত এর উপাধি কি ?উ: যুগসন্ধিক্ষণের কবি |প্রশ্ন: ঈশ্বরচন্দ্র এর উপাধি কি ?উ: বিদ্যাসাগর |প্রশ্ন: কাজেম আল কোরায়েশী এর ছদ্মনাম কি ?উ: কায়কোবাদ |প্রশ্ন: কাজী নজরুল ইসলাম এর উপাধি কি ?উ: বিদ্রোহী কবি |প্রশ্ন: কালি প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি ?উ: হুতোম পেঁচা |প্রশ্ন: গোবিন্দ্র দাস এর উপাধি কি ?উ: স্বভাব কবি |প্রশ্ন: গোলাম মোস্তফা এর উপাধি কি ?উ: কাব্য সুধাকর |প্রশ্ন: চারুচন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?উ: জরাসন্ধ |প্রশ্ন: জসীম উদ্দিন এর উপাধি কি ?উ: পল্লী কবি |প্রশ্ন: জীবনানন্দ দাশ এর উপাধি কি ?উ: রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি |প্রশ্ন: ডঃ মনিরুজ্জামান এর ছদ্মনাম কি ?উ: হায়াৎ মামুদ |প্রশ্ন: ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি কি ?উ: ভাষা বিজ্ঞানী |প্রশ্ন: নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?উ: সুনন্দ |প্রশ্ন: নজিবর রহমান এর উপাধি কি ?উ: সাহিত্যরত্ন |প্রশ্ন: নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি ?উ: বানভট্ট |প্রশ্ন: নূরন্নেসা খাতুন এর উপাধি কি ?উ: সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী |প্রশ্ন: প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম কি ?উ: টেকচাঁদ ঠাকুর |প্রশ্ন: ফররুখ আহমদ এর উপাধি কি ?উ: মুসলিম রেনেসাঁর কবি |প্রশ্ন: বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম কি ?উ: বনফুল |প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর উপাধি কি ?উ: সাহিত্য সম্রাট |প্রশ্ন: বাহরাম খান এর উপাধি কি ?উ: দৌলত উজীর |প্রশ্ন: বিমল ঘোষ এর ছদ্মনাম কি ?উ: মৌমাছি |প্রশ্ন: বিহারীলাল চক্রবর্তী এর উপাধি কি ?উ: ভোরের পাখি |প্রশ্ন: বিদ্যাপতি এর উপাধি কি ?উ: পদাবলীর কবি |প্রশ্ন: বিষ্ণু দে এর উপাধি কি ?উ: মার্কসবাদী কবি |প্রশ্ন: প্রমথ চৌধুরী এর ছদ্মনাম কি ?উ: বীরবল |প্রশ্ন: ভারতচন্দ্র এর উপাধি কি ?উ: রায় গুনাকর |প্রশ্ন: মধুসূদন দত্ত এর উপাধি কি ?উ: মাইকেল |প্রশ্ন: মালাধর বসু এর উপাধি কি ?উ: গুণরাজ খান |প্রশ্ন: মুকুন্দরাম এর উপাধি কি ?উ: কবিকঙ্কন |প্রশ্ন: মুকুন্দ দাস এর উপাধি কি ?উ: চারণ কবি |প্রশ্ন: মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কি ?উ: গাজী মিয়া |প্রশ্ন: মধুসূদন মজুমদার এর ছদ্মনাম কি ?উ: দৃষ্টিহীন |প্রশ্ন: মোহিত লাল মজুমদার এর ছদ্মনাম কি ?উ: সত্য সুন্দর দাস |প্রশ্ন: মোজাম্মেল হক এর উপাধি কি ?উ: শান্তিপুরের কবি |প্রশ্ন: যতীন্দ্রনাথ বাগচী এর উপাধি কি ?উ: দুঃখবাদের কবি |প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি কি ?উ: বিশ্বকবি, নাইট |প্রশ্ন: রাজশেখর বসু এর ছদ্মনাম কি ?উ: পরশুরাম |প্রশ্ন: রামনারায়ণ এর উপাধি কি ?উ: তর্করত্ন |প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি ?উ: অপরাজেয় কথাশিল্পী |প্রশ্ন: শেখ ফজলুল করিম এর উপাধি কি?উ: সাহিত্য বিশারদ, রত্নকর |প্রশ্ন: শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম কি ??উ: শওকত ওসমান |প্রশ্ন: শ্রীকর নন্দী এর উপাধি কি ?উ: কবিন্দ্র পরমেশ্বর |প্রশ্ন: সমর সেন এর উপাধি কি ?উ: নাগরিক কবি |প্রশ্ন: সমরেশ বসু এর ছদ্মনাম কি ?উ: কালকূট |প্রশ্ন: সত্যেন্দ্রনাথ দত্ত্ এর উপাধি কি ?উ: ছন্দের যাদুকর |প্রশ্ন: সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?উ: নীল লোহিত |প্রশ্ন: সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি কি ?উ: ক্লাসিক কবি |প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্য এর উপাধি কি ?উ: কিশোর কবি |প্রশ্ন: সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি কি ?উ: পদাতিকের কবি |প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি কি ?উ: স্বপ্নাতুর কবি |প্রশ্ন: হেমচন্দ্র এর উপাধি কি ?উ: বাংলার মিল্টন |
২৩৫৪০
' প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?
উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সমাধান
লেখক, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০ - ১৯৯১ খ্রি) একটি মৌলিক গ্রন্থ 'প্রভাবতী সম্ভাষণ' । তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে হয়েছে - 'বেতালপঞ্চবিংশতি' (হিন্দি বৈতালপচ্চীসীর বঙ্গানুবাদ) , 'শকুন্তলা ' (কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ) , 'ভ্রান্তিবিলাস' (শেক্সপীয়রের ' Comedy of Errors' - এর বঙ্গানুবাদ ) ইত্যাদি।