২৩৫৫১
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর
অক্লান্ত কর্মী
সমাধান
'কর্মে যার ক্লান্তি নেই' - - এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ - অক্লান্ত কর্মী.
২৩৫৫২
' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
সমাধান
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
২৩৫৫৪
বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে শূন্য
সমাধান
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
২৩৫৫৫
‘যত বড় মুখ নয় তত বড় কথা' ---- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে?
উত্তর
শক্তি
সমাধান
যে ভাষায় শব্দভাণ্ডার যত সমৃদ্ধ এবং যত বেশি অর্থবৈচিত্র্যে ঋদ্ধ সেই ভাষা তত উন্নত বলে স্বীকৃত। বাংলা একটি সমৃদ্ধ ভাষা হওয়ায় এ ভাষায় বানান ও উচ্চারণগত অভিন্নতা সত্ত্বে ও একই শব্দ বাক্যের মধ্যে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। উপরিউক্ত প্রশ্নে 'মুখ' দ্বারা এখানে স্পষ্টতই শক্তি বুঝানো হয়েছে।
২৩৫৫৭
‘জঙ্গম' শব্দের অর্থ -
উত্তর
গতিশীল
সমাধান
জঙ্গম - [বিশেষণ পদ] গতিশীল; অস্থাবর। [গম্ + যঙ্লূক্ + অ]।
২৩৫৫৮
শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' কোন শ্রেনীর উপন্যাস?
উত্তর
আত্নজৈবনিক
সমাধান
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন।
২৩৫৫৯
' বিরাগী' শব্দের অর্থ কী?
উত্তর
উদাসীন
সমাধান
'বিরাগী' একটি পুরুষবাচক শব্দ ,যার অর্থ বিরাগযুক্ত, উদাসীন, নিস্পৃহ বা বিরক্ত। 'বিরাগী' শব্দটির স্ত্রীবাচক রুপ হলো 'বিরাগিনী'।
২৩৫৬০
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর
পর্তুগিজ
সমাধান
পর্তুগিজ শব্দ শব্দ পর্তুগিজ - তে আলমারি armário ইস্ত্রি ইস্তিরী estirar ইস্পাত espada কামিজ camisa গামলা gamela চাবি chave জানালা janela তামাক tobacco পেরেক prego ফিতা fita বারান্দা varanda বালতি balde বেহালা viola বোতাম botão মেজ mesa সাবান sabão কেদারা cadeira আতা ata আনারস ananás কাজু caju কপি couve পাউ pão পেঁপে papaia পেয়ারা pera সাগু sagu সালাদ salada ক্রুশ cruz গির্জা igreja যিশু Jesu পাদ্রি padre ইংরেজ inglês