২৩৬১১
'কাদাম্বিন্নী' শব্দের অর্থ কী?
উত্তর
মেঘমালা
সমাধান
কাদম্বিনী - [বিশেষ্য পদ] মেঘমালা (যাহার অনুগামী রূপে কদম্ব পুষ্প বিকসিত হয়)। [কাদম্ব + ইন্ + ঈ]।
২৩৬১৩
‘সূর্য’-এর সমার্থক শব্দ নয়-
উত্তর
সুধাকর
সমাধান
সুধাকর, সুধাধার, সুধানিধি, সুধাংশু - [বিশেষ্য পদ] চন্দ্র।
২৩৬১৪
'অবলা' শব্দের অর্থকী?
উত্তর
নারী
সমাধান
নারী বলতে পৃথিবীর অন্যতম প্রাণী মানুষের স্ত্রী - বাচকতা নির্দেশক রূপটিকে বোঝানো হয়। এর বিপরীত পুরুষ, নর প্রভৃতি। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ + ঈ = নারী)। ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী - মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী - শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী - জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হতে পারে, যেমন: নারী অধিকার দ্বারা সমগ্র স্ত্রী জাতির প্রাপ্য অধিকারকে বোঝানো হয়।
২৩৬১৬
বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ'
উত্তর
মূর্খ
সমাধান
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
২৩৬১৮
‘খবর’ এর সমার্থক শব্দ নয়-
উত্তর
জিজ্ঞাসা
সমাধান
খবর শব্দটির সমার্থক শব্দ বা প্রতিশব্দ : সংবাদ বার্তা সন্দেশ তথ্য সমাচার খবরাখবর বিবরণ বৃত্তান্ত খোঁজখবর তত্ত্বতালাশ উদন্ত
২৩৬২০
হৃদয় আমার নাচেরে 'আজিকে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে দ্বিতীয়া
সমাধান
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
দ্বিতীয়া বিভক্তি: মন আমার নাচে রে ’আজিকে’।