T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৬৭১

' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঈশ্বরী পাটনী
সমাধান
অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (আনুমানিক ১৭০৭ - ১৭৬০ খ্রি.) রচিত 'অন্নদামঙ্গল' কাব্যে ঈশ্বরী পাটনী, হীরা মালিনী প্রভৃতি চরিত্র একান্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। আলোচ্য উক্তিটির মাধ্যমে বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনী অন্নদা (চণ্ডী) দেবীর কাছে প্রার্থনা করেছিলেন।
২৩৬৭২

নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আষাঢ়
২৩৬৭৩

'হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হ্‌ + ম
সমাধান
দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature ) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ = ক্ষ , ক + ষ + ণ = ক্ষ্ণ এবং ক + ষ + ম = ক্ষ্ম।
২৩৬৭৪

' সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিকান্দার আবু জাফর
সমাধান
'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দার আবু জাফর। সমকাল বাংলাদেশ (তৎকালীন পূর্ব পকিস্তান) থেকে প্রকাশিত বাংলা ভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন কবি সিকান্‌দার আবু জাফর। সমকাল সমকাল সাহিত্য পত্রিকার প্রচ্ছদ। সম্পাদক কবি সিকান্‌দার আবু জাফর প্রকাশনা সময় - দূরত্ব ত্রৈমাসিক প্রকাশক সমকাল প্রেস প্রথম প্রকাশ ১৩৬৩ বাংলা, ১৯৫৭ ইংরেজি দেশ পূর্ব পাকিস্তান ভাষা বাংলা সিকান্‌দার আবু জাফরসিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলোজনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়। সিকানদার আবু জাফর সিকান্‌দার আবু জাফর জন্ম ১৯১৮ তৎকালীন খুলনা জেলা বর্তমান সাতক্ষীরা জেলা মৃত্যু আগস্ট ৫, ১৯৭৫ জাতীয়তা বাংলাদেশী নাগরিকত্ব বাংলাদেশ পরিচিতির কারণ কবি সুত্রঃ উইকিপিডিয়া
২৩৬৭৫

'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মোহাম্মদ নাসিরুদ্দীন
সমাধান
'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন - মোহাম্মদ নাসিরুদ্দীনসওগাত(মাসিক পত্রিকা)সওগাত ছিল একটি সচিত্র মাসিক পত্রিকা। এই পত্রিকা বাংলার মুসলিমদের সাংবাদিকতায় পথিকৃতের ভূমিকা পালন করেছে। সওগাত সওগাতের প্রচ্ছদ ধরন মাসিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন প্রতিষ্ঠাকাল ১৯১৮ ভাষা বাংলা সদরদপ্তর কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান কলকাতা, ভারত) ঢাকা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
২৩৬৭৬

' পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পর্তুগীজ
সমাধান
প্রশ্নে উল্লিখিত 'পেয়ারা ' শব্দটি এভাবেই পর্তুগীজ ভাষা থেকে এসেছে। পর্তুগীজ ভাষা থেকে আগত এরুপ আরো কিছু শব্দ হলো আনারস ,আলপিন , আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি ,বালতি।
২৩৬৭৭

সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
সমাধান
কোনো শব্দের সম অর্থপূর্ণ অন্য শব্দই হলো প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এরুপ 'নদী'র সমার্থক শব্দ স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী শৈবলিনী, কল্লোলিনী, গাঙ।
২৩৬৭৮

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
সমাধান
উপরিল্লিখিত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো - ভবিষ্যত - ভবিষ্যৎ , ভৌগলিক - যক্ষ্মা - যক্ষা, আভ্যন্তর - অভ্যন্তর , ঐক্যতান - ঐকতান , কেবলমাত্র - কেবল, উপরোক্ত - উপর্যুক্ত। উল্লেখ্য, অন্য শব্দগুলো শুদ্ধ এবং 'জন্মবার্ষিক' শব্দের শব্দরুপ নেই।
২৩৬৭৯

'প্রাতরাশ' --এর সন্ধি ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রাতঃ + আশ
সমাধান
'প্রাতরাশ' শব্দটির অর্থ প্রাতর্ভোজন বা সকালের নাশতা। সংস্কৃত 'প্রাতঃ( = র) ' - এর সাথে 'আশ' যুক্ত হয়ে প্রাতরাশ শব্দটি গঠিত।
২৩৬৮০

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রিয়াবিশেষণ
সমাধান
ক্রিয়ার স্থান ,কাল ও কারণাদির বৈশিষ্ট্য বা প্রকৃতিগত অবস্থা যেসব শব্দ দ্বারা প্রকাশিত হয় তাদের ক্রিয়া - বিশেষণ বলে। যেমন - ধীরে যাও, সুন্দর গায় ইত্যাদি। যে বিশেষ্য ক্রিয়ার কোনো নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন - খাওয়া, যাওয়া, গমন ইত্যাদি।