T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৬৯১

'চিলে কোঠার সেপাই' উপন্যাসের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আখতারুজ্জামান ইলিয়াস
২৩৬৯২

বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আজাদী
সমাধান
ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।
২৩৬৯৩

কোনটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মধুসূদন
সমাধান
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
২৩৬৯৪

কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮৯৯-১৯৭৬
সমাধান
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।
২৩৬৯৫

সমার্থক শব্দ লিখ "সমুদ্র"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ণব
সমাধান
সমুদ্রের সমার্থক শব্দ জলধর, জলনিধি, জয়েন্দ্র, জলেন্দ্র, সাগর, সৈকত , সায়ব, সিন্ধু, দরিয়া, জলেশ্বর, নীলকান্ত, নীধরি, পয়োধি, রত্মগর্ভ, নীলাম্বু, বারিধি, অম্বুধি, অকূল, ধরণীপ্লব, প্রচেতা , জলাধপি, বারিধর, নীলাম্বু, বারাধ, বারিনিধি, বারীন্দ্র, মকরাকর, মকরালয়, বারীশ, অম্বুনিধি, পারাবার, পয়োধি, তোয়ানিধি, রত্নাকর।
২৩৬৯৬

সমার্থক শব্দ লিখ "পুত্র"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তনয়
সমাধান
তনয় বি. পুত্র, ছেলে (রাজার তনয়)। [সং. √ তন্ ( = বিস্তার) + অয়]। তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে। তনয় n a son. fem. তনয়া a daughter. son · son. ছাত্র, বাছা, পুত্র, শিষ্য, বংশধর, খোকা, বেটা, ছেলে, কুমার, বৎস, দারক, আত্মজ, তনয়, নন্দন, অঙ্গজ, দেহজ, অধিবাসী, পুরুষ সন্তান.
২৩৬৯৭

সমার্থক শব্দ লিখ "রাত্রি"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যামিনী
সমাধান
যামিনী বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। যামিনী n. fem the night. ̃নাথ n. the moon. ̃যোগে adv. by night; at night. night · night. আঁধার, অন্ধকার, দুর্দশা, রাত, রাত্রি, নিশা, নিশি, রজনী, নক্ত, প্রদোষ, প্রদোষকাল, যামিনী, ক্ষপা, অস্পষ্টতা, অজ্ঞান, তিমির, রাতের অন্ধকার.
২৩৬৯৮

' তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' ---- এটা কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
যৌগিক বাক্যে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো ও, এবং, অথবা,কিন্তু,বরং,তথাপি প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে।
২৩৬৯৯

সমার্থক শব্দ লিখ "জল"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সলিল
সমাধান
সলিল - [বিশেষ্য পদ] বারি, জল, অম্বু।
২৩৭০০

' একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৌভাগ্যের বিষয়
সমাধান
বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র। একাদশী তিথি হিন্দুধর্মে একটি বিশেষ দিন, অপরদিকে বৃহস্পতিবার হিন্দুধর্মের অপর একটি সাপ্তাহিক নিত্যকর্মের দিন। তাই একই দিনে দুইটি শুভক্ষণের আবির্ভাব প্রকাশ করতে উক্ত প্রবাদটি ব্যবহৃত হয়।