২৩৭১১
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
উত্তর
দুল্ + অনা
সমাধান
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দ (প্রাতিপদিক) এর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন দুল + অনা = দোলনা। এখানে মূল ক্রিয়াপদ 'দুল এবং প্রত্যয় হল 'অনা'।
২৩৭১২
To err is human. (বাংলায় অনুবাদ কর)
উত্তর
মানুষ মাত্রই ভুল করে।
সমাধান
ভুল মানুষেরই হয়। Too err is human.Even the saints sometimes err.None but a fool is always right.It is natural for man to make mistakes.
২৩৭১৩
'কৌশলে কার্যোদ্ধার' --- কোনটির অর্থ?
উত্তর
ধরি মাছ না ছুঁই পানি
সমাধান
গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা, এক ক্ষুরে মাথা মুড়ানো - একই স্বভাবের, ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার, আকাশের চাঁদ হাতে পাওয়া - দুর্লভ বস্তু হাতে পাওয়া।
২৩৭১৪
Culture is constantly evolving. (বাংলায় অনুবাদ কর)
উত্তর
সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
সমাধান
অনুবাদ দুই প্রকার১. আক্ষরিক অনুবাদ(Literal Translation): অক্ষরে অক্ষরে বা হুবহু যে অনুবাদ করা হয়। ২. ভাবানুবাদ(Faithful Translation): ভাব ঠিক রেখে ভিন্ন প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয়। অনুবাদ করার সময়কি বুঝবেন বা না বুঝবেন সেটা পরের কথা, প্রথমে সম্পূর্ণ অনুচ্ছেদটি আগে পড়ে ফেলবেন। এতে মূলভাব বুঝতে পারবেন ও অনুবাদে সহায়ক হবে, কথা ও গুছিয়ে নিতে পারবেন। কোন শব্দ একেবারে না বুঝলে, ভাবের সাথে সঙ্গতি রেখে অনুবাদ করবেন বা ঐ শব্দটিই বাংলায় ব্যবহার করবেন। ইংরেজি ভাষার উপর ভালো দখল রাখতে হবে, ও শব্দ - সম্ভার ভালো করে আয়ত্ত করতে হবে। রাতারাতি অনুবাদ শিখে ফেলবেন এমন ধারণা করার কোন কারণ নেই। দুটি ভাষার উপর ভালো দখল ও চর্চা ভালো অনুবাদের প্রথম শর্ত। অনুবাদ শেষে একবার পড়ে দেখবেন, সেটা আসলেই অনূদিত হয়েছে কি না।
২৩৭১৫
' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর
ধ্বনিতত্ত্ব
সমাধান
ধ্বনিতত্ত্বে আলোচিত হয় - ধ্বনি,সন্ধি, ণত্ব - ষত্ব বিধান; রূপ বা শব্দতত্ত্বে আলোচিত হয় - লিঙ্গ, পুরুষ, সমাস,বচন,কারক ও বিভক্তি; বাক্যতত্ত্বে - পদ বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস।
২৩৭১৮
"কবর" কবিতার কবি কে?
উত্তর
জসীমউদ্দীন
সমাধান
কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু'দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে।
২৩৭১৯
‘সংক্ষিপ্ত -এর বিপরীত শব্দ কি?
উত্তর
বিস্তৃত
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:সংকীর্ণপ্রশস্তসদৃশবিসদৃশসাহসিকতাভীরুতাসংকোচনপ্রসারণসধবাবিধবাসিক্তশুষ্কসংকুচিতপ্রসারিতসন্ধিবিগ্রহসুকৃতিদুষ্কৃতিসংক্ষিপ্তবিস্তৃতসন্নিধানব্যবধানসুগমদুর্গমসংক্ষেপবিস্তারসফলবিফলসুন্দরকুৎসিতসংক্ষেপিতবিস্তারিতসবলদুর্বলসুদর্শনকুদর্শনসংগতঅসংগতসবাকনির্বাকসুধাজাগ্রতসংযতঅসংযতসমতলঅসমতলসুপ্তজাগ্রতসংযুক্তবিযুক্তসমষ্টিব্যষ্টিসুয়োদুয়োসংযোগবিয়োগসমাপিকাঅসমাপিকাসুশীলদুঃশীলসংযোজনবিয়োজনসমাপ্তআরম্ভসুশ্রীকুশ্রী
২৩৭২০
‘ক্ষীয়মাণ’- এর বিপরীত শব্দ কি?
উত্তর
বর্ধমান
সমাধান
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে । সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না - বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় । যেমন - আগত – শব্দটির শুরুতে অন - উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল - অনাগত । আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ - বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না - বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।