২৩৭৫১
' উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর
রশীদ করিম
সমাধান
রশীদ করিমের একটি অন্যতম উপন্যাস হলো 'উত্তম পুরুষ' । ১৯৬১ সালে প্রকাশিত এ উপন্যাসটি নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত। তার অন্যান্য উল্লেখ্যযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে। প্রসন্ন পাষাণ (১৯৬৩) , আমার যত গ্লানি (১৯৭৩) , মায়ের কাছে যাচ্ছি - ইত্যাদি। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - জননী (১৯৬৮) ,ক্রীতদাসের হাসি (১৯৬২) , জাহান্নাম হইতে বিদায় (১৯৭১) ইত্যাদি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - হাজার বছর ধরে (১৯৬৪), আরেক ফাল্গুন (১৯৬৮) , বরফ গলা নদী (১৯৬৯) ইত্যাদি। শহীদুল্লাহ কায়সার রচিত উল্লেখযোগ্য উপন্যাস - সারেং বউ (১৯৬২) ও সংশপ্তক (১৯৬৫)।
২৩৭৫২
' কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
উত্তর
উপন্যাস
সমাধান
ঔপন্যাসিক শামসুদ্দীন আবুল কালাম রচিত অন্যতম উপন্যাস 'কাশবনের কন্যা' । এটি জেলে সম্প্রদায়ের জীবনভিত্তিক উপন্যাস। ১৯৫৪ সালে প্রকাশিত (গ্রন্থাকারে) উপন্যাসটিতে বরিশাল অঞ্চলের মুখের ভাষা ও জীবনবোধ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
২৩৭৫৩
কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ' ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
উত্তর
পত্রিকা
সমাধান
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬ খ্রি) সাহিত্যসেবার পাশাপাশি সাংবাদিকতায় ও আত্মনিয়োগ করেছিলেন। তিনি ছিলেন সান্ধ্য 'দৈনিক নবযুগ' (১৯২০) পত্রিকার যুগ্ম - সম্পাদক। তার সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ সাপ্তাহিক 'ধূমকেতু' (১৯২২) । এছাড়া তিনি 'লাঙ্গল' (১৯২৫) নামক সাপ্তাহিক পত্রিকা ও সম্পাদনা করেছিলেন।
২৩৭৫৪
জসীমউদ্দীনের ' কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
উত্তর
কল্লোল
সমাধান
পল্লীকবি জসীমউদ্দীনের (১৯৩০ - ১৯৭৬) খ্রি একটি বিখ্যাত কবিতা 'কবর' প্রথম প্রকাশিত হয় 'কল্লােল পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) তে অন্তর্ভুক্ত হয়। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন এ কবিতাটি রচনা করেছিলেন।
২৩৭৫৫
' রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর
আনোয়ার পাশা
সমাধান
বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক , সমালোচক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা (১৯২৮ - ১৯৭১ খ্রি) রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস হলো 'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) । তার রচিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে - 'নীড় সন্ধানী' (১৯৬৮) এবং 'নিষুতি রাতের গাধা' (১৯৬৯)। বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫ - ১৯৭২ খ্রি) রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - 'হাজার বছর ধরে' (১৩৭১) , 'আরেক ফাল্গুন' (১৩৭৫) , 'বরফগলা নদী' (১৩৭৬) , 'শেষ বিকেলের মেয়ে ' (১৩৬৭) ইত্যাদি। সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার (১৯২৭ - ১৯৭১ খ্রি) রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - সারেং বৌ ' (১৯৬২) , ' সংশপ্তক ' (১৯৬৫) ইত্যাদি।
২৩৭৫৬
' ক্ষীয়মাণ' --এর বিপরীত শব্দ কি?
উত্তর
বর্ধমান
সমাধান
'ক্ষীয়মান' শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন। এর বিপরীতার্থক শব্দ হলো বর্ধমান। অন্যদিকে 'বৃহৎ' শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষুদ্র, 'বর্ধিষ্ণু ' শব্দটির বিপরীতার্থক শব্দ ক্ষয়িষ্ণু বা হ্রাসপ্রাপ্ত এবং 'বৃদ্ধিপ্রাপ্ত ' শব্দটির বিপরীতার্থক শব্দ হ্রাসপ্রাপ্ত।
২৩৭৫৮
' নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে ----
উত্তর
নশ্বর
সমাধান
'নষ্ট হওয়ার স্বভাব যার' - এর এক কথায় প্রকাশ হবে নশ্বর। নশ্বর - এর অপর অর্থ হলো নাশশীল, অনিত্য বা অস্থায়ী । অন্যদিকে নিদাঘ অর্থ গ্রীষ্মকাল বা উত্তাপ , নষ্টমান অর্থ নষ্ট হয়ে যাচ্ছে যা এবং বিনশ্বর অর্থ বিনাশধর্মী বা অনিত্য।
২৩৭৫৯
' উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
উত্তর
প্রত্যয়জনিত
সমাধান
'উৎকর্ষ' একটি বিশেষ্য পদ, যার অর্থ শ্রেষ্ঠতা, উন্নতি , বৃদ্ধি, ইত্যাদি। কিন্তু এর বিশেষণ করতে 'উৎকর্ষতা ' বললে তা অশুদ্ধ হবে। কারণ এর বিশেষণ হবে - উৎকৃষ্টতা , যা দ্বারা বস্তুর , ভাবের বা রুচির উৎকর্ষ বোঝায়। সুতরাং এখানে 'উৎকর্ষতা' শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ।
২৩৭৬০
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? ---এখানে 'না' --এর ব্যবহার কি অর্থে?
উত্তর
হ্যাঁ-বাচক
সমাধান
উপরিউক্ত বাক্যটি দেখতে প্রশ্নবোধক মনে হলেও বাক্যটির অন্তর্নিহিত ভাবটি আগামীকাল আসার কথা (বিবৃতি) বলা হয়েছে। তাই এটি হ্যাঁ - বাচক।