T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৭৭১

' পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের 'পথের দাবি' ১৯২৬ সালে প্রকাশিত রাজনৈতিক পটভূমিতে লিখিত উপন্যাস, যা তৎকালীন সময়ে রাজরোষে বাজেয়াপ্ত ও হয়েছিল। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো 'পরিণীতা' (১৯১৪), 'বিরাজ বৌ' (১৯১৪) , 'বৈকুণ্ঠের উইল' (১৯১৬) , 'দেবদাস' (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭) , 'শ্রীকান্ত' (১ম পর্ব - ১৯১৭), ২য় পর্ব ১৯১৮ , ৩য় পর্ব ১৯২৭), ৪র্থ পর্ব ১৯৩৩) ,'শেষ প্রশ্ন' (১৯৩১) 'বিপ্রদাস' (১৯৩৫) ।
২৩৭৭২

' অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অন্ত্যমিল নেই
সমাধান
'অমিত্রাক্ষর ছন্দ' হলো অন্ত্যমিলনহীন এবং যতির বাধাধরা নিয়ম লঙ্ঘনকারী ছন্দবিশেষ। এর ইংরেজি পরিভাষা Blank verse । অমিত্রাক্ষরে ভাবের প্রবহমানতা নেই এবং ১৪ মাত্রার চরণ থাকে এবং চরণ শেষে অন্ত্যমিল থাকে না।
২৩৭৭৩

অপলাপ শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অস্বীকার
২৩৭৭৪

পদ বা পদাবলী বলতে কি বুঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
২৩৭৭৫

' ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬ খ্রি) কর্তৃক আরেকটি গুরুত্বপূর্ণ পঙক্তি হলো 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।'
২৩৭৭৬

' অক্ষির সমীপে' --এর সংক্ষেপণ হলো -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমক্ষ
সমাধান
'অক্ষির সমীপে' - এর সংক্ষেপণ হলো সমক্ষ। অন্যদিকে, 'অক্ষির সম্মুখে' হলো প্রত্যক্ষ, 'অক্ষির আগোচরে' হলো পরোক্ষ এবং 'পক্ষপাতহীন বা মুখাপেক্ষী নয় এমন' হলো নিরপেক্ষ।
২৩৭৭৭

কোনটি হযরত মুহম্মদ (স) -এর জীবনী গ্রন্থ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মরু ভাস্কর
সমাধান
হযরত মুহাম্মদ (সা) এর জীবনী নিয়ে লিখিত 'মরু ভাঙ্কর' (১৯৪১) গ্রন্থটি সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলী (১৮৯৬ - ১৯৫৪ খ্রি.) রচনা করেন। অন্যদিকে 'মরুমায়া' (১৯৩০) কাব্যগ্রন্থটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭ - ১৯৫৪ খ্রি) রচনা করেন।
২৩৭৭৮

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
সমাধান
যেসব অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ । অন্যদিকে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন - কাঁদ্ + অন = কাঁদন এখানে 'অন' প্রত্যয়'। সুতরাং উপরিউক্ত প্রশ্নে (গ) - ই যথার্থ উত্তর।
২৩৭৭৯

পদাবলী লিখেছেন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
রাধা - কৃষ্ণের জীবন অবলম্বন করে যে ধারাটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে সেটা হলো পদাবলী বা পদাবলী কাব্য। প্রশ্নে উল্লিখিত চারজনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই পদাবলী' যা তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেন। বৈষ্ণব পদাবলীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এটি রচনা করেন। পদাবলীর প্রধান কবিদের মধ্যে রয়েছেন - বিদ্যাপতি, চণ্ডীদাস , জ্ঞানদাস , গোবিন্দদাস প্রমুখ।
২৩৭৮০

' তুমি এতক্ষণ কী করেছ?' ---এই বাক্যে 'কী' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সর্বনাম
সমাধান
বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন - ভালো , ছোট, বড়, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন - এবং, কিংবা ,কিন্তু অথবা ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে বসে। যেমন - আমি , তুমি, সে, তাকে আমার ইত্যাদি। ক্রিয়া হলো যে পদ দ্বারা কার্য সম্পন্ন হয় । যেমন - করা, খাওয়া, যাওয়া ইত্যাদি। সুতরাং উপরিউক্ত বাক্যে 'তুমি' ও 'কী' উভয়ই সর্বনাম।