২৩৭৮১
' বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' --এর সম্পাদক কে?
উত্তর
আহমদ শরীফ
সমাধান
বিশিষ্ট শিক্ষাবিদ আহমদ শরীফ (১৯২১ - ১৯৯৯) 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' সম্পাদনা করেন, যা ১৯৯২ সালের সেপ্টেম্বর প্রকাশিত হয়। অন্যদিকে ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ,গবেষক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) সম্পাদনা করেন 'আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) ।
২৩৭৮২
' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
উত্তর
অধিকরণ কারকে সপ্তমী
সমাধান
যে স্থানে বা যে কালে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন - নদীতে পানি আছে। সুতরাং উপরিউক্ত বাক্যে 'আকাশে' শব্দটি অধিকরণ কারক এবং এখানে 'এ' বিভক্তি থাকায় এটি সপ্তমী বিভক্তি।
২৩৭৮৩
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' --এই বাক্যের 'কী' --এর অর্থ-------
উত্তর
বিরক্তি
সমাধান
এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই 'কী' এর অর্থ নিরুপণ করতে হবে। সে হিসেবে এর অর্থ 'ভয়' 'রাগ বা 'বিপদ' নয়, অবশ্যই 'বিরক্ত'।
২৩৭৮৪
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ------
উত্তর
তোষামুদে
সমাধান
বাগধারা : কোন শব্দ বা শব্দ - সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ - সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় । [বাংলা ভাষার ব্যাকরণ : নবম - দশম শ্রেণী] আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে । বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । সাহিত্যে তার বিচরণ এখন যত্রতত্র পরিলক্ষিত হচ্ছে। যেমন - জান খারাপহাঁক দেওয়াপকেট শুকিয়ে যাওয়াবাজি মেরে দেওয়া [সৌদামিনী মালো; উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন] অর্থাৎ, একটি বা কয়েকটি শব্দ বাক্যে একত্রে ব্যবহৃত হয়ে যখন ঐ শব্দ বা শব্দগুচ্ছের সাধারণ অর্থ প্রকাশ না করে কোন বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের বলা হয় বাগধারা বা বাক্যরীতি ।
২৩৭৮৫
'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কি?
উত্তর
অকর্মণ্য
সমাধান
ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ - ব্যঙ্গার্থে, স্বেচ্ছাচারী ব্যক্তি, বাক্য রচনা - বাপ মরেছে তবু সংসারের কোন চিন্তা নেই ওর, ও যেন এক ধর্মের ষাঁড়।
২৩৭৮৬
'সনদ' শব্দের অর্থ কি?
উত্তর
নিবাস
সমাধান
সনদ - বি. (প্রধানত সরকারি); 1 হুকুমনামা, আদেশপত্র, ফরমান; 2 দলিল; 3 উপাধিপত্র।
২৩৭৮৭
পদ্মানদীর মাঝি কার রচনা?
উত্তর
মানিক বন্দোপাধ্যায়
সমাধান
পদ্মানদীর মাঝি উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় । এ উপন্যাসে পদ্মানদীর তীরবর্তী জেলে জীবনের সুখ - দুঃখের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
২৩৭৮৮
'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
উত্তর
উপন্যাস
সমাধান
ঔপন্যাসিক , কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। এ উপন্যাসে দেখানো হয়েছে পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং এ ভালোবাসা একপাত্র সম্পর্কিত , অপরপাত্র নিঃসম্পর্কিত।
২৩৭৯০
'শেষের কবিতা' কি জাতীয় রচনা?
উত্তর
উপন্যাস
সমাধান
ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্ময়কর সৃষ্টি।