২৩৭৯১
'আকাশ' শদের প্রতিশব্দ কোনটি?
উত্তর
অন্তরীক্ষ
সমাধান
আকাশ: গগন; অন্তরিক্ষ; অম্বর; ব্যোম; খ; শূন্যলোক; আসমান; দ্যুলোক; শূন্য; নভঃ; অভ্র; নীলিমা ।
২৩৭৯২
বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
সমাধান
বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি পেত্রার্ক - এর অনুকরণে চতুর্দশপদী কবিতা (সনেট) রচনা করেন। যা পরবর্তীতে চতুর্দশপদী কবিতাবলী নামে পুস্তকাকারে প্রকাশিত হয়।
২৩৭৯৩
একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা
উত্তর
মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
সমাধান
‘একাত্তরের চিঠি’ হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। এটি সংকলন করেছে গ্রামীনফোন ও প্রথম আলো যৌথভাবে।
২৩৭৯৪
'সুধাকর' শব্দের অর্থ কি?
উত্তর
চন্দ্র
সমাধান
সুধাকর: চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু।
২৩৭৯৫
সনেটের কটি অংশ থাকে?
উত্তর
দুটি
সমাধান
সনেটের দুটি অংশ থাকে। সনেট ১৪টি পদ বা লাইনের কবিতা । এর প্রতিটি লাইন বা পঙক্তিতে ১৪ টি বা ১৮ টি অক্ষর থাকে। এ চৌদ্দ লাইনকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের ৮ লাইনকে অষ্টক এবং দ্বিতীয় ভাগের ৬ লাইনকে ষটক বা ষষ্টক বলা হয়।
২৩৭৯৬
এক কথায় প্রকাশ করুন -' পাওয়ার ইচ্ছা'
উত্তর
ঈপ্সা
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:গমন করার ইচ্ছা - জিগমিষা প্রবেশ করার ইচ্ছা - বিবক্ষা বাস করার ইচ্ছা - বিবৎসা নিন্দা করার ইচ্ছা - জুগুন্সা ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষাযা ধংসশীল / চিরস্থায়ী না - নশ্বর যা স্থায়ী নয় - অস্থায়ী কর্মে ক্লান্তি নেই - অক্লান্ত কর্মী কর্ম সম্পাদনে দক্ষ - কর্মোদ্যমীমাছের মা - নির্মম ।
২৩৭৯৭
বাক্যের তিনটি গুন কি কি?
উত্তর
আকঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
সমাধান
যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। ভাষার বিচারে বাক্যের তিনটি গুন অবশ্যই থাকতে হয়। যথা - আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
২৩৭৯৮
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
উত্তর
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
সমাধান
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ' বলতে বোঝায় জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশ - বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়।
২৩৭৯৯
'যুগপৎ' শব্দের অর্থ কী?
উত্তর
একই সময়ে
সমাধান
যুগপৎ: একত্র, একই স্থানে, মিলিয়া মিশিয়া, একই সময়ে।
২৩৮০০
'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে?
উত্তর
শওকত ওসমান
সমাধান
'জাহান্নাম হতে বিদায়' উপন্যাসটির লেখক শওকত ওসমান। ও উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের মিত্র। সেই সঙ্গে পাকিস্তানীদের বর্বরতা,মানুষের অসহায়ত্ব এবং আমাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন।