T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৮২১

' হাত-ভারি' বাগধারার অর্থ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃপণ
সমাধান
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।
২৩৮২২

চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চৈনিক
সমাধান
চা, লিচু, লুচি ,চিনি, সাম্পান ইত্যাদি চৈনিক শব্দ।
২৩৮২৩

' লাজ' কোন ধরনের শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষ্য
সমাধান
কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। । বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য (Proper Noun)২. জাতিবাচক বিশেষ্য (Common Noun)৩. বস্তু (বা দ্রব্য) বাচক বিশেষ্য (Material Noun)৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun)৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun)৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun)
২৩৮২৪

'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক+ষ
সমাধান
দুটো বা তা চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটো বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরুপ যুক্তব্যঞ্জন ধ্বনির দ্যোতনার জন্য দুটো বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়। 'রক্ষা ' শব্দের সংযুক্ত বর্ণ ক্ষ। ক্ষ বর্ণটি ক্ + ষ বর্ণ নিয়ে গঠিত।
২৩৮২৫

ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1926
সমাধান
১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য - সমাজ। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন। এঁরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
২৩৮২৬

উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ ভাগে
সমাধান
উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় শব্দসমূহকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা - তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী।
২৩৮২৭

' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্‌ চল্‌ চল্‌’ প্রভৃতি প্রধান। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।
২৩৮২৮

'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুখের সময়
সমাধান
পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ - মজবুত কপাল অর্থাৎ অদৃষ্ট সুপ্রসন্ন বা সুখের সময়। অপরদিকে পাথর চাপা কপাল বাগধারাটির অর্থ - যার কপালে শুধুই দুর্ভাগ্য।
২৩৮২৯

'হাত-ভারি' বাগধারার অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃপণ
২৩৮৩০

ব্যতিহারিক সর্বনাম কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিজে নিজে