২৩৮৩১
'যত বড় মুখ নয় তত বড় কথা' এখানে 'মুখ' বলতে কি বোঝাচ্ছে-
উত্তর
শক্তি
সমাধান
‘যত বড় মুখ নয় তত বড় কথা’ এখানে ‘মুখ’ বলতে শক্তি বোঝাচ্ছে।
২৩৮৩২
'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর
বর্ধমান
সমাধান
ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। বর্ধমান অর্থ বৃদ্ধিশীল, বর্ধিষ্ণু, বাড়ছে এমন।
২৩৮৩৩
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
উত্তর
পিশাচ-পিচাশ
সমাধান
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন - বাক্স - বাস্ক , রিক্সা - রিস্কা , পিশাচ - পিচাশ প্রভৃতি।
২৩৮৩৪
'প্রাংশু' শব্দের অর্থ কি?
উত্তর
দীর্ঘকায়
সমাধান
প্রাংশু - [বিশেষণ পদ] উন্নত, উঁচু, দীর্ঘকায় (শাল - প্রাংশু) ।
২৩৮৩৫
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী?
উত্তর
অমাবস্যার চাঁদ
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: অকাল কুষ্মাণ্ডঅপদার্থ, অকেজোঅষ্টরম্ভাফাঁকিঅক্কা পাওয়ামারা যাওয়াঅথৈ জলে পড়াখুব বিপদে পড়াঅগাধ জলের মাছসুচতুর ব্যক্তিঅকূল পাথার***ভীষণ বিপদঅর্ধচন্দ্রগলা ধাক্কাঅন্ধকারে ঢিল মারাআন্দাজে কাজ করাঅন্ধের যষ্ঠিএকমাত্র অবলম্বনঅমৃতে অরুচিদামি জিনিসের প্রতি বিতৃষ্ণাঅন্ধের নড়িএকমাত্র অবলম্বনঅগস্ত্য যাত্রাচির দিনের জন্য প্রস্থানঅগ্নিশর্মানিরতিশয় ক্রুদ্ধঅল্পবিদ্যা ভয়ংকরীসামান্য বিদ্যার অহংকারঅগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষাঅনধিকার চর্চাসীমার বাইরে পদক্ষেপঅগ্নিশর্মাক্ষিপ্তঅরণ্যে রোদননিষ্ফল আবেদনঅগাধ জলের মাছখুব চালাকঅহি - নকুল সম্বন্ধ*ভীষণ শত্রুতাঅতি চালাকের গলায় দড়িবেশি চাতুর্যের পরিণামঅন্ধকার দেখাদিশেহারা হয়ে পড়াঅতি লোভে তাঁতি নষ্টলোভে ক্ষতিঅমাবস্যার চাঁদ**দুর্লভ বস্তুঅদৃষ্টের পরিহাসবিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতাঅনুরোধে ঢেঁকি গেলাঅনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া*সমার্থক বাগধারা : দা - কুমড়া সম্পর্ক**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল***সমার্থক বাগধারা : সখাত সলিলে
২৩৮৩৬
'ক্ষমার যোগ্য' - এর বাক্য সংকোচন কোনটি?
উত্তর
ক্ষমার্হ
সমাধান
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজএখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।
২৩৮৩৭
যা চিরস্থায়ী নয় -
উত্তর
নশ্বর
সমাধান
নশ্বর - [বিশেষণ পদ] অস্থায়ী; অনিত্য, ক্ষয়শীল, ভঙ্গুর; নাশশীল। [বিশেষ্য পদ] সশ্বরতা।
২৩৮৩৮
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর
উপনেতা
সমাধান
উপসামীপ্যউপকূল, উপকণ্ঠসদৃশউপদ্বীপ, উপবনক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতাবিশেষউপনয়ন (পৈতা), উপভোগ
২৩৮৩৯
কোন বানান টি শুদ্ধ?
উত্তর
গীতাঞ্জলি
সমাধান
১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।