২৩৮৭১
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ
উত্তর
পর+পর=পরস্পর
সমাধান
এখানে, পর + পর = পরস্পর সন্ধিটি নিপাতনে সিদ্ধ। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।
২৩৮৭২
চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
উত্তর
ফারসি+আরবি
সমাধান
ফারসি – চৌ এবং আরবি - হদ্দি শব্দ মিলে চৌ - হদ্দি শব্দ গঠিত হয়েছে।৫। ব্যাখ্যাঃ ‘হুলিয়া’ কবিতাটির লেখক নির্মলেন্দু গুণ। তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।
২৩৮৭৩
‘এই বনে (বাঘের) ভয় নাই’ বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অপাদানে ষষ্ঠী
সমাধান
ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
২৩৮৭৪
‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
কর্মে প্রথমা
সমাধান
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
২৩৮৭৫
‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
উত্তর
দ্বিগু সমাস
সমাধান
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বৈয়াকরণ পাণিনি তাঁর 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণে দ্বিগু সমাসকে অর্থ ও পদ সন্নিবেশের ভিত্তিতে তিন ভাগে ভাগ করেছেন। দ্বিগু সমাসকে দুই ভাগে ভাগ করা যায় - i) তদ্বিতার্থক দ্বিগু ii) সমাহার দ্বিগু
২৩৮৭৬
'হুলিয়া' কবিতাটি কার লেখা?
উত্তর
নির্মলেন্দু গুণ
সমাধান
‘হুলিয়া’ কবিতাটির লেখক নির্মেলেন্দু গুণ। তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।
২৩৮৭৭
’কিরণ’- এর সমার্থক শব্দ নয়-
উত্তর
রবি
সমাধান
রবি - [বিশেষ্য পদ] সূর্য, ভাস্কর, দিবাকর, ভানু, আদিত্য।
২৩৮৭৮
'জীবন থেকে নেয়া' ছবিটির পরিচালক কে?
উত্তর
জহির রায়হান
সমাধান
জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি ছিলেন মূলত কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো: কখনো আসেনি, কাঁচের দেয়াল, বেহুলা, সঙ্গম, জীবন থেকে নেয়া ইত্যাদি।
২৩৮৭৯
‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-
উত্তর
সৌম্য
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:উক্তঅনুক্তউত্তরায়ণদক্ষিণায়নউন্নতঅবনতউগ্রসৌম্যউত্তাপশৈত্যউন্নতিঅবনতিউচ্চনীচউত্তীর্ণঅনুত্তীর্ণউন্নীতঅবনমিতউজানভাটিউত্থানপতনউন্নয়নঅবনমনউঠতিপড়তিউত্থিতপতিতউন্মুখবিমুখউঠন্তপড়ন্তউদয়অস্তউন্মীলননিমীলনউৎকৃষ্টনিকৃষ্টউদ্ধতবিনীত/ নম্রউপকর্ষঅপকর্ষউৎকর্ষঅপকর্ষউদ্বৃত্তঘাটতিউপচয়অপচয়উৎরাইচড়াইউদ্যতবিরতউপকারীঅপকারীউত্তমঅধমউদ্যমবিরামউপকারিতাঅপকারিতাউত্তমর্ণঅধমর্ণউর্বরঊষরউপচিকীর্ষাঅপচিকীর্ষাউত্তরদক্ষিণউষ্ণশীতল
২৩৮৮০
কোন বানানটি শুদ্ধ
উত্তর
গণনা
সমাধান
গণনা - [বিশেষ্য পদ] সংখ্যা র্নিণয়; অঙ্ক কষা; অবধারণ (দোষী বলিয়া গণনা); হিসাব; গ্রাহ্য করণ, স্বীকার করণ (মানুষ বলিয়া গণনা); জ্যোতিষে শুভাশুভ নির্ণয়। [গণ্ + অন, আ]।