T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৮৮১

‘উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উৎ+নয়ন
সমাধান
নাসিক্য ধ্বনির পরে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি নিজ বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি বা নাসিক্য ধ্বনি হয়ে যায়। অর্থাৎ, ঙ, ঞ, ণ, ন, ম - এদের পরে ক, চ, ট, ত, প থাকলে ক, চ, ট, ত, প যথাক্রমে গ, জ, ড, দ, ব অথবা ঙ, ঞ, ণ, ন, ম হয়ে যায়। অর্থাৎ, বর্গের পঞ্চম/ শেষ ধ্বনির পরে বর্গের প্রথম ধ্বনি আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় বা পঞ্চম/ শেষ ধ্বনি হয়ে যায়। ক + ন = গ/ঙ + নদিক + নির্ণয় = দিগনির্ণয়/ দিঙনির্ণয় ক + ম = গ/ঙ + মবাক + ময় = বাঙময় ত + ন = দ/ন + নজগৎ + নাথ = জগন্নাথউৎ + নয়ন = উন্নয়নউৎ + নীত = উন্নীতত + ম = দ/ন + মতৎ + মধ্যে = তদমধ্যে/ তন্মধ্যেমৃৎ + ময় = মৃন্ময়তৎ + ময় = তন্ময়চিৎ + ময় = চিন্ময় উল্লেখ্য, এক্ষেত্রে অধিকাংশ সময়েই ঘোষ অল্পপ্রাণ ধ্বনির চেয়ে নাসিক্য ধ্বনিই অধিক প্রচলিত।
২৩৮৮২

'সবার উপর মানুষ সত্য তাহার উপর'- কে বলেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চন্ডীদাস
সমাধান
চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন। তার জন্ম কোন সময় তা সুনিশ্চিত করে বলা যায় না। তিনি ‘শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ বলে জাত - পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেন এবং ব্যক্তি জীবনেও তিনি জাত - সংস্কারের ঊর্ধ্বে ছিলেন বলে তাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
২৩৮৮৩

‘প্রাতরাশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রাতঃ+আশ
সমাধান
অ - ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ - ধ্বনি থাকলে বিসর্গ ও অ - ধ্বনি মিলে র হয়। যেমন— পুনঃ + অধিকার = পুনরধিকার প্রাতঃ + আশ = প্রাতরাশপুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি পুনঃ + উক্ত = পুনরুক্ত
২৩৮৮৪

‘প্রসন্ন’-এর বিপরীতার্থক শব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিষণ্ণ
সমাধান
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে । সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না - বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় । যেমন - আগত – শব্দটির শুরুতে অন - উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল - অনাগত । আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ - বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না - বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় । যেমন - অনুরাগ - শব্দটি রাগ - শব্দমূলের পূর্বে অনু - উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু - উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু - র পরিবর্তে বি - উপসর্গ ব্যবহার করলে, বিরাগ - শব্দে বি - উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু - উপসর্গের বদলে নেতিবাচক বি - উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল।
২৩৮৮৫

'ঝিলিমিলি' নাটকটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ। এটি ১৯৩০ সালে (১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামে তিনটি ছোট নাটক রয়েছে। বাস্তবজীবনে প্রেম ও বিরহ ঝিলিমিলি নাটকের উপজীব্য বিষয়। সেতুবন্ধ তিনটি দৃশ্যবিশিষ্ট একাঙ্কিকা। এই নাটকে প্রকৃতির প্রতিবাদী সত্ত্বা তুলে ধরা হয়েছে। পদ্মার উপর সেতু নির্মাণে পদ্মার প্রতিবাদ ও পরিশেষে প্রকৃতির বিজয় এই নাটকের প্রধান বিষয়বস্তু। শিল্পী নাটকে নজরুলের কবিসত্ত্বা ও শিল্পীস্বত্ত্বার মধ্যে বিরোধ ও সমন্বয় তুলে ধরেছেন।
২৩৮৮৬

' শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফেরদৌসী
সমাধান
ইরানের বিখ্যাত মহাকাব্য 'শাহনামা' গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসিম মনসূর ফেরদৌসী রচনা করেন।
২৩৮৮৭

ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলা সাহিত্যের কথা
সমাধান
ড.মুহম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনে বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার রচিত গবেষণা ও ভাষা তত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। 'বাংলা সাহিত্যের কথা' (১ম খন্ড) ১৯৫৩ , ২য় খন্ড ১৯৬৫) ,বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১) ইত্যাদি। 'বঙ্গভাষা' ও সাহিত্য' গ্রন্থটি লিখেছেন ড. দীনেশচন্দ্র সেন; 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রবন্ধ / ৪ খন্ড) গ্রন্থটি লিখেছেন ড. সুকুমার সেন এবং এবং 'বাংলা সাহিত্যের ইতিবৃ্ত্ত' (প্রবন্ধ) লিখেছেন মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে।
২৩৮৮৮

'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি + আরবি
সমাধান
'চৌ - হদ্দি' হলো চৌ + হদ্দি। এখানে, 'চৌ' অংশটুকু ফারসি এবং 'হদ্দ' অংশটুকু আরবি ভাষার শব্দ। ফারসি 'চৌ' অর্থ চার এবং 'হদ্দ' অর্থ সীমানা। সুতরাং চৌ - হদ্দি শব্দের অর্থ চতুঃসীমা। যেমন - বাড়ি বা জমির চৌহদ্দি।
২৩৮৮৯

' রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জ্ঞানদাস
সমাধান
চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস (ষোড়শ শতাব্দী) রচিত উক্ত পঙক্তিটি কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ। তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য, মাধুর্য ও সূক্ষ্মতা একমাত্র চণ্ডীদাসের পদের সাথেই তুলনা হতে পারে। আক্ষেপানুরাগ, রুপানুরাগ ও মাথুরবিষয়ক পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন।
২৩৮৯০

সাজাহান' নাটকের প্রথম রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়