২৩৯১১
' তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' ---- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
উত্তর
শেষলেখা
সমাধান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোমার সৃষ্টির পথ' কবিতার অন্তর্গত আলোচ্য অংশটুকু তার ' শেষলেখা' কাব্য থেকে উদ্ধৃত হয়েছে। কবি কোলকাতা থাকাকালীন জোড়াসাঁকোতে ১৯৪১ সালের ৩০ জুলাই (১৪ শ্রাবণ ১৩৪৮) কবিতাটি রচনা করেন।
২৩৯১৩
' নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তর
সমাস
সমাধান
নবান্ন ( = নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি বহুব্রীহি সমাস। আবার পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুব্রীহি।
২৩৯১৫
' পাখি সব করে রব রাতি পোহাইল' পংক্তির রচয়িতা কে?
উত্তর
মদনমোহন তর্কালংকার
সমাধান
মদনমোহন তর্কালঙ্কার কর্তৃক রচিত 'শিশু শিক্ষা - এর একটি বিখ্যাত পংক্তি। শিশুদের শিক্ষার প্রাথমিক বই হিসেবে বইটি পাঠ্যপুস্তকরুপে অত্যন্ত জনপ্রিয়।
২৩৯১৬
' বনফুল' কার ছদ্মনাম?
উত্তর
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমাধান
ছদ্মনামটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯ - ১৯৪৬) খ্রি। এছাড়াও 'পদ্মভূষণ' উপাধিতে ও তিনি পরিচিত। প্রখ্যাত সাহিত্যিক প্রথম চৌধুরীর (১৮৬৮ - ১৯৪৬) খ্রি। ছদ্মনাম 'বীরবল' । বিশিষ্ট কবি ,প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮ - ১৯৫২) খ্রি ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮ - ১৯৪৮) খ্রি বিশেষ কোনো ছদ্মনাম নেই।
২৩৯১৭
' লাঠালাঠি' ----- এটি কোন সমাস?
উত্তর
ব্যতিহার বহুব্রীহি সমাস
সমাধান
ব্যতিহার বহুব্রীহি সমাস হলাে যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন — কানে কানে যে কথা = কানাকানি । তৎপুরুষ সমাস হলাে যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় । যেমন — ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা । এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ , অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস ।
২৩৯১৮
' যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।' ---এটি কোন জাতীয় বাক্য?
উত্তর
মিশ্র বাক্য
সমাধান
যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য (কর্তা) ও একটি মাত্র বিধেয় (সমাপিকা ক্রিয়া )থাকে , তাকে সরল বাক্য বলে। যেমন - রনি বল খেলে। যে পূর্ণ বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়। দুই, বা ততোধিক বাক্য যখন ও, এবং , আর, কিন্তু তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তুমি ও আমি বাজারে যাব।সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য।
২৩৯১৯
' ভানুসিংহ ঠাকুরের পদাবলী' ----এর রচয়িতা কে?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, কবি , নাট্যকার , ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও সুরস্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত (১৮৬১ - ১৯৪১) খ্রি। 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্যগ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
২৩৯২০
প্র, পরা, অপ ------
উত্তর
সংস্কৃত উপসর্গ
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১ টি । উপসর্গগুলো হলো : অ, অঘা, অজ, অনা, আ, আড় , আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু,নি, পাতি, বি, ভর, রাম , স,সা,সু,হা । যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি । যথা: প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির , দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। আরবি, ফারসি , ইংরেজি , হিন্দি - এসব ভাষার বহু শব্দ বহুকাল ধরে বাংলা ভাষায় ব্যবহৃত আছে। এসব উপসর্গকে বিদেশি উপসর্গ নামে অভিহিত করা হয়। বিদেশি উপসর্গের মধ্যে কতকগুলো ফারসি ও ইংরেজি উপসর্গ বাংলায় বহুল প্রচিলত।