T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৯২১

টা, টি, খানা ইত্যাদি ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পদাশ্রিত নির্দেশক
সমাধান
পদাশ্রিত নির্দেশক হলো এক ধরনের অব্যয় বা প্রত্যয় বিশেষ, যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। যেমন - টি,টা, টু, টুকু, টুক, খান, খানা, খানি, গুলি, গুলো ইত্যাদি। পদাশ্রিত নির্দেশক বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করে।
২৩৯২২

’’কবর’’ নাটকটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুনীর চৌধুরী
সমাধান
মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। ১৯৫৮ সালে প্রকাশিত পূর্ববঙ্গ সরকারের ভাষা - সংস্কার কমিটির রিপোর্টের অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক বিষয়বস্তুর তীব্র সমালোচনা করে মুনীর চৌধুরী পূর্ববঙ্গের ভাষা কমিটির রিপোর্ট আলোচনা প্রসঙ্গে একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক প্রবন্ধ লেখেন। ১৯৫৯ সালের ২৭শে এপ্রিল প্রবন্ধটি বাংলা একাডেমিতে পঠিত হয়। কিন্তু মুসলিম ধর্মবিশ্বাসে আঘাতের অভিযোগে সামরিক সরকারের কাছে তাকে কৈফিয়ৎ দিতে হয়। এরপর তিনি সাহিত্যে মনোনিবেশ করেন ও বেশ কিছু মৌলিক ও অনুবাদ নাটক লেখেন। অনেকগুলি প্রবন্ধের সংকলনও প্রকাশ করেন। মীর মানস (১৯৬৫) প্রবন্ধ সংকলনের জন্য দাউদ পুরস্কার এবং পাক - ভারত যুদ্ধ সম্পর্কে লেখা সাংবাদিকতাসুলভ রচনা - সংকলন রণাঙ্গন (১৯৬৬) - এর জন্য সিতারা - ই - ইমতিয়াজ উপাধি লাভ করেন। ১৯৬৭ - ৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান - পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি রিপোর্টে প্রবন্ধ লেখেন এবং পরবর্তীতে এ বিষয়ক বিতর্কে সক্রিয় অংশ নেন। সূত্র: উইকিপিডিয়া
২৩৯২৩

’বাড়ী থেকে নদী দেখা যায়’- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অধিকরণ কারকে পঞ্চমী
সমাধান
অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার(ক)প্রথমা বা শূণ্য বিভক্তিআমি ঢাকা যাব। বাবা বাড়ি নেই। আগামীকাল বাড়ি যাব। আকাশ মেঘে ঢাকা। সারারাত বৃষ্টি হয়েছে। (খ)দ্বিতীয়া বিভক্তিমন আমার নাচে রে আজিকে। (গ)তৃতীয়া বিভক্তিখিলিপান (এর ভিতর) দিয়ে ওষুধ খাবে। (ঘ)পঞ্চমী বিভক্তিবাড়ি/ ছাদ থেকে নদী দেখা যায়।
২৩৯২৪

‘কদাচার’ শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মধারয়
সমাধান
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। পূর্বপদে 'কু' বিশেষণ থাকলে এবং পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে 'কৎ' হয়। যেমন: কু যে অর্থ = কদর্থ, কু যে আচার = কদাচার।
২৩৯২৫

‘নিরাকার’ শব্দের বিপরীর্তাক শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাকার
সমাধান
কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:নতুনপুরাতননিন্দাজাগরণনির্মলমলিননবীননিন্দিতনিয়োগবরখাস্তনির্লজ্জসলজ্জনবীনপ্রবীণনিরক্ষরসাক্ষরনিশ্চয়তাঅনিশ্চয়তানরনারীনিরবলম্বস্বাবলম্বনীরসসরসনশ্বরঅবিনশ্বরনিরস্ত্রসশস্ত্রনিশ্চেষ্টসচেষ্টনাবালকসাবালকনিরাকারসাকারনৈঃশব্দ্যসশব্দনিঃশ্বাসপ্রশ্বাসনির্দয়সদয়নৈতিকতাঅনৈতিকতানিকৃষ্টউৎকৃষ্টনির্দিষ্টঅনির্দিষ্টনৈসর্গিককৃত্তিমনিত্যঅনিত্যনির্দেশকঅনির্দেশকন্যায়অন্যায় ন্যূনঅধিক
২৩৯২৬

‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিদ্যা+আলয়
সমাধান
স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ)শত + এক = শতেককত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ)শাঁখা + আরি = শাঁখারিরূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ)মিথ্যা + উক = মিথ্যুকহিংসা + উক = হিংসুকনিন্দা + উক = নিন্দুকই + এ = ই (এ লোপ)কুড়ি + এক = কুড়িকধনি + ইক = ধনিকগুটি + এক = গুটিকআশি + এর = আশির
২৩৯২৭

‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটি কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি - তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি - সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান) যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি - এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
২৩৯২৮

‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।’ কবিতাংশটুকুর রচিয়তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুফিয়া কামাল
সমাধান
সুফিয়া কামালের কাব্যগ্রন্থ:সাঁঝের মায়া (১৯৩৮)মায়া কাজল (১৯৫১)মন ও জীবন (১৯৫৭)প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)উদাত্ত পৃথিবী (১৯৬৪)দিওয়ান (১৯৬৬)অভিযাত্রিক (১৯৬৯)মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
২৩৯২৯

‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
সমাধান
দ্বিজেন্দ্রলালের দুই অগ্রজই ছিলেন লেখক ও পত্রিকা সম্পাদক। গৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। এরকম একটি পরিবেশে কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯০৫ সালে তিনি কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯১৩ সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। অল্প বয়স থেকেই কাব্য রচনার প্রতি তাঁর ঝোঁক ছিল। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি। দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তাঁর দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। পাঠান - মুঘল সম্রাটদের বিরুদ্ধে দেশের ভারতীয় মানুষের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ বার বার তাঁর নাটকগুলিতে প্রকাশিত হয়েছে।
২৩৯৩০

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবুল মনসুর আহমদ
সমাধান
আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।