T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৯৬১

' শূন্যপুরাণ' রচনা করেছেন ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রামাই পণ্ডিত
সমাধান
'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। তবে রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ', হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া ' এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। শ্রীকর নন্দীর রচনা 'ভারত পাঁচালী'। বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম 'চৈতন্য মঙ্গল' যা লোচন দাসের রচনা।
২৩৯৬২

' পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
'পালামৌ ভ্রমণকাহিনীর রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৪ - ১৮১৯) । তিনি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শন প্রকাশিত 'পালামৌ' সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮) - এর উপন্যাস শ্রীকান্ত , চরিত্রহীন (১৯১৭) , দেবদাস (১৯১৭) , পল্লীসমাজ (১৯১৬) , পথের দাবী (১৯২৬) ইত্যাদি। সুনীল গঙ্গেপাধ্যায় (১৭৯৮ - ১৯৭১) - এর বিখ্যাত উপন্যাস 'হাসুলী বাঁকের উপকথা' (১৯৪৭) ।
২৩৯৬৩

' আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বন্দ্ব সমাস
সমাধান
যে সমাসে দুই বা বহুপদ মিলে একপদ এবং প্রত্যেক পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জায়া ও পতি = দম্পতি । আলো ও ছায়া = আলোছায়া , হাট ও বাজার = হাট - বাজার ইত্যাদি।
২৩৯৬৪

'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্যারীচাঁদ মিত্র
২৩৯৬৫

' অনীক' শব্দের অর্থ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৈনিক
সমাধান
অনীক - [প্রতিশব্দ] সৈন্যবাহিনীসমূহ; সেনা; সৈনিক; যুদ্ধ; লড়াই; কটক [noun] troops; army; soldier; war; battle; armed forces.
২৩৯৬৬

' দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মানিক বন্দ্যোপাধ্যায়
সমাধান
'দিবারাত্রির কাব্য' (১৯৩৫) মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত অন্যান্য উপন্যাস হলো - জননী (১৯৩৫) , পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুলনাচের ইতকথা (১৯৩৬) ইত্যাদি।
২৩৯৬৭

Anatomy শব্দের অর্থ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শারীরবিদ্যা
সমাধান
জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি এবং জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ আলোচনা করা হয় তাই শারীরবিদ্যা।
২৩৯৬৮

গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহ্‌ আবদুল করিম
সমাধান
গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার 'বাউল সম্রাট' হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো : আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া' আমি কুলহারা কলঙ্কিনী , বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আমার বন্ধুয়া বিহনে গো সিয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না ।সখী কুঞ্জ সাজও গো আজ আামর প্রাণ ও নাথ আসিতে পারে।
২৩৯৬৯

' আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মোহাম্মদ নজিবর রহমান
সমাধান
'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসটি মোহাম্মদ নজিবর রহমানের সৃষ্টি। এটি তার প্রথম ও জনপ্রিয় উপন্যাস। মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশশীলতার চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে।
২৩৯৭০

অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1999