T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৩৯৮১

রবীন্দ্রনাথ ঠাকু্রের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বলাকা
সমাধান
বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ। গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়রসনকে। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
২৩৯৮২

মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উদাসীন পথিকের মনের কথা
সমাধান
সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
২৩৯৮৩

ভাষা আন্দোলন নির্ভর উপন্যাস কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আরেক ফালগুণ
সমাধান
ভাষা আন্দোলনের তিন বছর পরে আসা আরেক ফাল্গুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদ দিবস পালনের প্রস্তুতি এবং সরকারি বাধাকে উপেক্ষা করে তাদের অন্যায়কে প্রতিহত করার বলিষ্ঠ দৃঢ়ভঙ্গিকে কেন্দ্র করে জহির রায়হান রচনা করেছেন বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন। '
২৩৯৮৪

' আফতাব' শব্দের সমার্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ক
সমাধান
আফতাব অর্থ সূর্য। সূর্যের সমার্থক শব্দ গুলো - রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা।
২৩৯৮৫

বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাক্‌ + আড়ম্বর
সমাধান
ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - ক্ + অ = গ + অদিক্ + অন্ত = দিগন্ত ক্ + আ = গ + আবাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর ক্ + ঈ = গ + ঈবাক্ + ঈশ = বাগীশ চ্ + অ = জ + অণিচ্ + অন্ত = ণিজন্ত ট্ + আ = ড + আষট্ + আনন = ষড়ানন ত্ + অ = দ + অতৎ + অবধি = তদবধিকৃৎ + অন্ত = কৃদন্ত ত্ + আ = দ + আসৎ + আনন্দ = সদানন্দ ত্ + ই = দ + ইজগৎ + ইন্দ্র = জগদিন্দ্র ত্ + উ = দ + উসৎ + উপায় = সদুপায়সৎ + উপদেশ = সদুপদেশ প্ + অ = ব + অসুপ্ + অন্ত = সুবন্ত
২৩৯৮৬

' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মদনমোহন তর্কালঙ্কার
সমাধান
মদনমোহন তর্কালঙ্কার প্রণীত গ্রন্থাবলী: মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগ' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক - নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’। তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রসতরঙ্গিণী (১৮৩৪) বাসবদত্তা (১৮৩৬) শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)
২৩৯৮৭

'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩৯৮৮

' অপ' কী ধরনের উপসর্গ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংস্কৃত
সমাধান
সংস্কৃত উপসর্গবাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - উপসর্গযে অর্থে ব্যবহৃত উদাহরণ১প্রপ্রকৃষ্ট/ সম্যকঅর্থেপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত খ্যাতি"প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব আধিক্য"প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার গতি"প্রবেশ, প্রস্থান ধারা - পরম্পরা বা অনুগামিত"প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য২পরাআতিশয্য"পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ বিপরীত"পরাজয়, পরাভব৩অপবিপরীত"অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট"অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় স্থানান্তর"অপসারণ, অপহরণ, অপনোদন বিকৃতি"অপমৃত্যু
২৩৯৮৯

নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮৪৭-১৯১১
২৩৯৯০

রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাত্রাবৃত্ত